রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শ্রমিক-পুলিশ সংঘর্ষের মধ্যে মিরপুর-১১ মেট্রো স্টেশনে আগুন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম
শ্রমিক-পুলিশ সংঘর্ষের মধ্যে মিরপুর-১১ মেট্রো স্টেশনে আগুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আগুন নেভাতে গিয়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশের সহায়তায় সামনে এগিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাদের সামনে রেখে পেছনে সরে যান। এ সময় আন্দোলনকারীরা ফায়ার সার্ভিসের কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে নিরাপত্তার কারণে তাদের ফিরে যেতে হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব জানান, মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে জানা যাবে।

 

একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

 

একপর্যায়ে শ্রমিকরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

 

আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ট্যাংকাটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানে বলে আজ শুক্রবার জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি।

 

আল মায়েদা নামে এ ট্যাংকারটির কোনো ক্রুত এ ঘটনায় আহত হয়নি এবং সবাই সুস্থ আছে বলে জানিয়েছে কাতারি সংস্থাটি। এছাড়া হামলার কারণে পরিবেশগত কোনো প্রভাবও পড়েনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

কাতারের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি বলেছে, “নৌযানটি নিরাপদ অবস্থায় আছে, এটি সক্রিয় আছে এবং হামলায় কী কী প্রভাব পড়েছে তার নিরূপণ করা হচ্ছে।”

 

গ্যাস ট্যাংকার লক্ষ্য করে আরব উপসাগরে কে বা কারা

 

হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। আরব উপসাগর পারস্য উপসাগর নামেও পরিচিত। এখানে হরমুজ প্রণালি পেরিয়ে যেতে ও বের হতে হয়।

 

শর্ত পূরণ হলে দুইদিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান

 

ইরানের দেওয়া শর্তগুলো যদি যুক্তরাষ্ট্র পূরণ করে তাহলে দুইদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি উল্লেখ করেছেন, তাদের অন্যতম শর্ত হলো হরমুজে ইরান ও ওমান যে নতুন রুট নির্ধারণ করেছে সেটির স্বীকৃতি দিতে হবে।

 

সংবাদমাধ্যম আলজাজিরাকে এক ব্যাপারে আরাঘচি বলেছেন, এরসঙ্গে অন্যান্য শর্ত হলো ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছে সেগুলো তুলে নিতে হবে; মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সংখ্যা কমাতে হবে; জুনে হওয়া চুক্তির মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি আবার পুনর্বহাল করতে হবে; ইরানের জব্দকৃত অর্থ ছাড় করতে হবে, যারমধ্যে কাতারে যেসব অর্থ জব্দ করা আছে সেগুলোও থাকবে, হরমুজে ইরান ও ওমানের নির্ধারিত রুট ছাড়া বাকি সব রুট বন্ধ করে দিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করে দিতে হবে।

 

সূত্র: আলজাজিরা

 

আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম
আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।

 

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম পোশাক কারখানা, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। পরে এসব কারখানার শ্রমিকরা বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে ওই ৩ কারখানার শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

 

এরপর বেলা ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা। এ ছাড়া বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদও জানাচ্ছেন তারা।

 

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকরা ৩টি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। এর মধ্যে প্রধান দাবি হলো ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। তবে এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ দাবিতে আজও সড়কে নেমেছেন বলে জানান তিনি।

 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন। পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

 

সুইজারল্যান্ডে রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম
সুইজারল্যান্ডে রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার

আরগাউয়ের স্টাইন শহরে পথচারীরা পানিতে একটি বস্তা খুঁজে পান। তারা রাইন নদীর তীর ধরে হাঁটছিলেন।

সুইজারল্যান্ডের আর্গাউ ক্যান্টনের স্টেইন এলাকায় রাইন নদীর তীর থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বুরুন্ডির নাগরিক। তিনি একটি আশ্রয়কেন্দ্রে সন্দেহভাজন বাংলাদেশি ব্যক্তির সঙ্গে একই কক্ষে থাকতেন। শুক্রবার (৩০ অক্টোবর) সুইজারল্যান্ডের পুলিশ ও প্রসিকিউটর কার্যালয়ের দেওয়া তথ্যের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করে।

আর্গাউ ক্যান্টন পুলিশের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স ৩৩ বছর। গত ২৪ অক্টোবর তাঁর পরিচিত ব্যক্তিরা নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান। পরদিন ২৫ অক্টোবর সকালে তাঁরাই স্টেইন এলাকায় রাইন নদীর তীরে একটি বস্তা দেখতে পান। সেটি পরীক্ষা করে মানুষের পায়ের অংশ পাওয়া যায়। পরে পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি বস্তা উদ্ধার করে। সেগুলোর ভেতর মানুষের শরীরের বিভিন্ন অংশ ছিল।

তদন্তে জানা যায়, মরদেহটি খণ্ডিত করে আবর্জনার ব্যাগে ভরা হয়েছিল। ব্যাগগুলোর কিছু রাইন নদীতে এবং কিছু নদীর তীরবর্তী এলাকায় ফেলে রাখা হয়। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহাবশেষগুলো নিখোঁজ বুরুন্ডির ওই নাগরিকের বলে শনাক্ত করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ঘটনাস্থলের কাছেই একটি আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন নিহত ব্যক্তি। তদন্তের অংশ হিসেবে পুলিশ ওই আশ্রয়কেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। সেগুলো বিশ্লেষণের পর নিহত ব্যক্তির সঙ্গে একই কক্ষে থাকা ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্দেহ জোরালো হয়। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আর্গাউ ক্যান্টন পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইনফেলডেন-লাউফেনবুর্গ জেলা অ্যাটর্নি কার্যালয় ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। সন্দেহভাজন ব্যক্তিকে বিচার-পূর্ব আটক রাখার জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদনও করা হয়েছে।

তবে কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, কোথায় তাঁকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক অস্বাভাবিকতার কিছু লক্ষণ দেখা গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এসব লক্ষণের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের বসবাসের কেন্দ্রগুলোতে এ ধরনের ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা এবং বসবাসের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করতে পারে। তবে একটি বিচ্ছিন্ন অপরাধের অভিযোগের সঙ্গে কোনো দেশের অভিবাসী জনগোষ্ঠীকে এক করে দেখার সুযোগ নেই। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধীন। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তাঁকে নির্দোষ বলে বিবেচনা করতে হবে।

আর্গাউ ক্যান্টন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

|তথ্যসূত্র: আর্গাউ ক্যঅন্ট পুলিশের সরকারি সংবাদ বিজ্ঞপ্তি, সুইস গণমাধ্যম এসআরএফ।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক