ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পথে পর্তুগাল
কাতারের দোহায় অনুষ্ঠিত ২০২৫ ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ইতিহাস গড়েছে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ ফুটবল দল। টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে ওঠে ইউরোপের দেশটি
কাতারের বিভিন্ন ভেন্যুতে চলমান জুনিয়র বিশ্বকাপের এবারের আসরে শুরু থেকেই ধারাবাহিক ফুটবল খেলছে পর্তুগাল অনূর্ধ্ব ১৭ দল। গ্রুপ পর্ব উতরে নকআউটে আরও আক্রমণাত্মক রূপে দেখা যায় বিয়নো মাচায়েসের তরুণ শিষ্যদের। ইউরোপীয় অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে আসা এই দলটি নিজেদের ফর্ম ধরে রেখে একে একে প্রতিপক্ষদের পরাস্ত করে পৌঁছে যায় শেষ চারে
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল পাঁচবারের অনূর্ধ্ব ১৭ বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দোহায় অনুষ্ঠিত তাক লাগানো সেই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র হয় উভয় দলের মধ্যে। দুই দলের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় বারবার হতাশ হয়েছেন আক্রমণভাগের খেলোয়াড়রা; একাধিক দারুণ সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি কেউ।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে ব্রাজিলের একটি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়, আর পর্তুগালের তরুণরা দারুণ স্থিরতার সঙ্গে শটগুলো নেন। শেষ পর্যন্ত ৬–৫ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল, আর তাতেই নিশ্চিত হয় তাদের ইতিহাস গড়া ফাইনাল নিশ্চিতের উৎসব। এই জয়ে ব্রাজিলের সামনে থাকা রেকর্ড ছয় নম্বর শিরোপা জয়ের স্বপ্নও শেষ করে দিল ইউরোপীয় দলটি।
অন্য সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে উঠেছে। ফলে ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও অস্ট্রিয়া—দুই দলই তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শিরোপার জন্য লড়বে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, টুর্নামেন্টের নির্ধারিত ফাইনাল ভেন্যুতে।
২০২৫ সালে অনূর্ধ্ব ১৭ ইউরো শিরোপা জয়ের পর এই বিশ্বকাপ ফাইনাল পর্তুগিজ ফুটবলের নতুন প্রজন্মের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই দলের সাফল্য সিনিয়র দলে ভবিষ্যৎ তারকা তৈরির ক্ষেত্র আরও প্রশস্ত করবে এবং দেশটির ফুটবলে নতুন স্বর্ণযুগের আভাস দিচ্ছে। প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল, পাশাপাশি চলতি বছরই অনূর্ধ্ব ১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী













