সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিনোদন ডেস্ক, প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অনলাইনে অনুষ্ঠিত ‘বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতা’র বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান, অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী উম্মে রুমা ট্রফি, কবি বরুণ চক্রবর্তী ও অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আবাসিক সম্পাদক সাহানারা খাতুন এবং পরিচালনা করেন সম্পাদক ওমর আলী।নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে ‘এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম’। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, আমেরিকা ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।

​বিভাগভিত্তিক বিজয়ী তালিকা:

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​বিশ্ববিদ্যালয় বিভাগ: ১ম স্থান অধিকার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের (মাষ্টার্স) শিক্ষার্থী আত্মা খান। ২য় স্থান অর্জন করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং ৩য় হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির পৌলমী মুখার্জী।

​পপুলার ক্যাটাগরি: ১ম স্থান অর্জন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজনীন আজাদ।

​সর্বসাধারণ বিভাগ: যৌথভাবে পুরস্কার পেয়েছেন তৃষ্ণা রাণী রায়, কলকাতার শালিনী লোধ, মুন্সীগঞ্জের এস এম মনির এবং আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ।

​বিশেষ বিভাগ: বিজয়ী হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার, বরিশালের আল আমিন হোসেন, রংপুরের মারিয়া আক্তার এবং সুনামগঞ্জের মহাশ্বেতা রাই।

​শিশু বিভাগ: পুরস্কার পেয়েছে ভারতের মালদা জেলার কৌশিকী সিংহ, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাদিয়া ইসলাম হৃদি, বিএএফ শাহীন কলেজের চাঁদনী রায়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আদ্রিতা কুণ্ডু, খুলনার অনির্বাণ বিশ্বাস, কলকাতার অনামিভা রায়, জামালপুরের এ এম প্রচ্ছদ এবং মুর্শিদাবাদের আলিয়ান জাহিদীন।​পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে বিচারকমণ্ডলীর সদস্যরা বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এই এলাকায় বাসে আগুন লাগার সাথে সাথে আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক