রেস্টুরেন্ট অব দ্য ইয়ার ২০২৫”পুরস্কারের বিচার প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে
যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্টুরেন্ট শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে (BCA) গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে তাদের মর্যাদাপূর্ণ “রেস্টুরেন্ট অব দ্য ইয়ার ২০২৫” পুরস্কারের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এই বহুল প্রতীক্ষিত পুরস্কারটি যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং খাতে ব্যতিক্রমী রান্না, উদ্ভাবনীতা এবং অসাধারণ গ্রাহকসেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে। প্রতি বছর, BCA এমন রেস্টুরেন্টগুলোকে সম্মান জানায় যারা বাংলাদেশের ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে ধরে রেখে ব্রিটেনের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করছে।
দেশজুড়ে শত শত মনোনয়নের মধ্য থেকে একটি কঠোর ও সুবিন্যস্ত প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হবে, যা নিশ্চিত করবে শুধুমাত্র সেরা রেস্টুরেন্টগুলোই এই সম্মান অর্জন করবে।
১৮তম বার্ষিক অ্যাওয়ার্ড নাইট ২০২৫ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, তাদের ১৮তম বার্ষিক অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হবে রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল-এ।
এই বছরের অনুপ্রেরণামূলক প্রতিপাদ্য “ঐতিহ্যের উদযাপন, ভবিষ্যতের নির্মাণ’এর আলোকে, এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান যুক্তরাজ্যের কারি শিল্পের শ্রেষ্ঠত্বকে সম্মান জানাবে। রেস্টুরেন্ট অব দ্য ইয়ার”এবং শেফ অব দ্য ইয়ার”এর মতো মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করে অনুষ্ঠানে রন্ধনশিল্পের শৈল্পিক উৎকর্ষতা তুলে ধরা হবে।
এটি একত্রিত করবে রন্ধনশিল্পের পথিকৃৎ, উদ্যোক্তা ও গুণী শেফদের, যারা ব্রিটিশ কারির প্রতি জাতীয় ভালোবাসাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। BCA নেতৃবৃন্দের বক্তব্য,BCA প্রেসিডেন্ট, মি.ওলি খান MBE,বলেন,BCA অ্যাওয়ার্ডস আমাদের প্রাণবন্ত রেস্টুরেন্ট শিল্পে সৃজনশীলতা ও গুণগত মানের উৎকর্ষতাকে উদযাপন করে এটি এমন একটি শিল্প, যা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, নেতৃত্ব দিচ্ছে এবং ব্রিটেনের কারিপ্রেমকে জীবিত রাখছে।
BCA সেক্রেটারি জেনারেল, মি. মিতু চৌধুরী, বলেন,এই অনুষ্ঠান শুধু সাফল্যকে স্বীকৃতি দেয় না, এটি ভবিষ্যতের রন্ধনশিল্পীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। এটি আমাদের কারি হাউসগুলোর নেপথ্যের নায়কদের সম্মান জানায় এবং নতুন প্রজন্মকে তাদের পথ অনুসরণে উদ্বুদ্ধ করে।
BCA চিফ ট্রেজারার, মি. টিপু রহমান, বলেন: আমাদের পুরস্কার অনুষ্ঠানটি যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশি রেস্টুরেন্ট কমিউনিটির অসাধারণ অবদানকে সামনে নিয়ে আসে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে স্থানীয় ব্যবসা ও ছোট উদ্যোক্তাদের পাশে থাকা আগের যেকোনও সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
BCA অ্যাওয়ার্ডস কনভিনার,মি.আতিকুর রহমান BEM, বলেন,BCA অ্যাওয়ার্ড নাইট এখন যুক্তরাজ্যের কারি শিল্পের অন্যতম প্রধান ইভেন্টে পরিণত হয়েছে। ব্রিটিশ কারির সূতিকাগার হিসেবে আমরা গর্বের সঙ্গে আমাদের শিল্পের নিষ্ঠা, উত্সর্গ ও গুণগত মান উদযাপন করে যাচ্ছি। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর এই উদ্যোগ শুধু উৎকর্ষতাকে স্বীকৃতি দেয় না, বরং যুক্তরাজ্যে বাংলাদেশি রন্ধনশিল্পের ঐতিহ্য, ঐক্য ও ভবিষ্যতের দিকনির্দেশনাকেও উদযাপন করে।













