সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফিনালিসিমা ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, স্পেনের বিপক্ষে হার নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা!

খেলা ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৪১ এম
ফিনালিসিমা ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, স্পেনের বিপক্ষে হার নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা!

ফিনালিসিমা ম্যাচকে ঘিরে বয়কটের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনার প্রতিনিধি দল কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে ওয়াশিংটনে যায়। সেখানে স্কালোনি হঠাৎ করেই বলেন, স্পেন ও আর্জেন্টিনার মধ্যে হওয়ার কথা থাকা ফিনালিসিমা ম্যাচ আদৌ হবে কি না, তা তারা নিশ্চিত নন।

এর আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবর বের হয় যে বিশ্বকাপ খুব কাছে চলে আসায় স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন ম্যাচ খেলতে দলটির অনীহা রয়েছে। কারণ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে বড় ধরনের হার হলে সেটি দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিতে পারে।

পর্দার আড়ালেও বেশ কিছু সমস্যা ছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও “চিকি” তাপিয়ার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং সংস্থার ভেতরেও নানা ধরনের দ্বন্দ্ব ছিল। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গেও পরিচালনা পর্ষদের সম্পর্ক খুব ভালো ছিল না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে অ্যাঙ্গোলায় আর্জেন্টিনার একটি বিতর্কিত প্রীতি ম্যাচ হয়েছিল, যেখান থেকে সংস্থাটি আর্থিক লাভ করলেও দলের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ম্যাচে লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেলেছিলেন, যা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল।

প্রথমে পরিকল্পনা ছিল কাতারে ফিনালিসিমা আয়োজন করার। সেখানে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাবও ছিল। কিন্তু সেই অর্থ কীভাবে ব্যবস্থাপনা করা হবে, তা নিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার ভেতরেই সন্দেহ তৈরি হয়।

আরেকটি সমস্যা ছিল সময়সূচি। স্পেন ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের জন্য নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে ম্যাচটি আয়োজনের জন্য ক্যালেন্ডারে একমাত্র সুযোগ ছিল মার্চ মাসে, অর্থাৎ বিশ্বকাপের মাত্র তিন মাস আগে।

এখানে ২০১৮ সালের একটি তিক্ত স্মৃতিও সামনে আসে। সে বছর বিশ্বকাপের আগে মাদ্রিদে একটি প্রীতি ম্যাচে স্পেন আর্জেন্টিনাকে ৬–১ গোলে হারিয়েছিল। সেই বড় পরাজয়ের ধাক্কা নিয়েই আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপে গিয়েছিল। তাই স্কালোনি মনে করেন, বিশ্বকাপের ঠিক আগে আবার এমন ঝুঁকিপূর্ণ ম্যাচ খেলা ঠিক হবে না।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও দুর্বল হয়ে পড়ে এবং সম্ভাব্য অর্থের পরিমাণও কমে যায়। এরপর আর্জেন্টিনা ফুটবল সংস্থার আগ্রহ আরও কমে যায়।

পরে ইউরোপীয় ফুটবল সংস্থা ও স্পেনের ফুটবল ফেডারেশন প্রস্তাব দেয় যে ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে আয়োজন করা যেতে পারে। এই স্টেডিয়ামে প্রায় চল্লিশ হাজার আর্জেন্টাইন সমর্থক উপস্থিত থাকতে পারবেন, কারণ স্পেনে বড় আর্জেন্টাইন সম্প্রদায় রয়েছে।

তবে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে তেমন সক্রিয়তা দেখা যায়নি। শেষ মুহূর্তে কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস আর্জেন্টিনায় একটি সংক্ষিপ্ত সফর করলেও তাতে খুব একটা অগ্রগতি হয়নি।

এখনও কিছুটা আশা আছে যে ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে। তবে দীর্ঘদিনের অনীহা ও টানাপোড়েনের কারণে ফিনালিসিমা ম্যাচটি বাতিল হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। ⚽

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক