বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১২

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ জন মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এ বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জন।

 

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পিএম
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

 

বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কাজ করার কোনো অনুমতি নেই। এজন্য উপযুক্ত ভিসায় আবেদন করতে বলা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

বুধবার (২৮ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

 

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।

 

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রুহুল কবির রিজভী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রুহুল কবির রিজভী

বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পদ্মা ও তিস্তাসহ দেশের বিভিন্ন নদীতে পানির প্রবাহ বাড়ানো গেলে নদীগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় পানি সম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা থেকে পানির ন্যায্য হিস্যা না পাওয়ার পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। বর্ষার পানি সংরক্ষণ করা গেলে কৃষি সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি আরও বলেন, পদ্মার শাখা-উপনদীতে পর্যাপ্ত পানিপ্রবাহ না থাকায় সমুদ্রের লবণাক্ততা বাড়ছে এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে। ফারাক্কা ব্যারাজের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিগত দুই দশকে বৃষ্টিপাত প্রায় ৩০ শতাংশ কমেছে। ১৯৭৭ সালের চুক্তিতে পানির হিস্যা নিশ্চিত করার গ্যারান্টি ক্লজ থাকলেও ১৯৯৬ সালের চুক্তিতে তা বাদ দেওয়া হয় উল্লেখ করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পানির অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দেশের অন্যতম শস্যভাণ্ডার। কিন্তু পানির সংকটে তিস্তাকে ঘিরে থাকা প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা আজ চরম হুমকির মুখে।

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, তিস্তা নদী সুরক্ষা আন্দোলন এবং বাংলাদেশি প্রফেশনালসের যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সেলিম রেজা হাবিব। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং যৌথ নদী কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মাকে হারালেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম
মাকে হারালেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ইউলালিয়া। তার মৃত্যুর খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক