সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টি–টোয়েন্টি শিরোপায় ভারতকে আইসিসির চেয়েও বেশি পুরস্কার দিচ্ছে বিসিসিআই

খেলা ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৫৭ পিএম
টি–টোয়েন্টি শিরোপায় ভারতকে আইসিসির চেয়েও বেশি পুরস্কার দিচ্ছে বিসিসিআই

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের জন্য আইসিসির মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২০–১২৩ কোটি রুপির সমপরিমাণ ধরা হচ্ছে। আগের আসর ২০২৪ সালের তুলনায় এবার মোট প্রাইজমানি প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে বলে আইসিসির ঘোষণায় উল্লেখ ছিল।

অধ্যায় শেষে চ্যাম্পিয়ন ভারত পায় ৩০ লাখ ডলার বা প্রায় ২৭ কোটি ৫০ লাখ রুপি, যা একক দল হিসেবে আইসিসির দেওয়া সর্বোচ্চ অর্থ পুরস্কার। রানার্সআপ নিউজিল্যান্ড পায় ১৬ লাখ ডলার, আর দুই সেমিফাইনালিস্ট দল পায় ৯ লাখ ৬০ হাজার ডলার করে।

বিসিসিআইয়ের ১৩১ কোটি রুপি ‘বাম্পার’ পুরস্কার

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইসিসির প্রাইজমানি ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজ উদ্যোগে সূর্যকুমার যাদবের দলকে ১৩১ কোটি রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে, যা এই সংস্করণে আইসিসির পুরো প্রাইজপুলের অঙ্কেরও চেয়ে বেশি। বোর্ড সভাপতি জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ও পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই পুরস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একক কোনো দলের জন্য ঘোষিত সবচেয়ে বড় নগদ পুরস্কার বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই, এবার সেই অঙ্ক আরও ৬ কোটি বাড়িয়ে ১৩১ কোটিতে উন্নীত করা হলো।

আগের পুরস্কারের নজির ও তুলনা

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ মৌসুমে ভারতের অন্য বড় সাফল্যগুলোর ক্ষেত্রেও বিসিসিআই উদার আর্থিক পুরস্কার দিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফি জয়ে পুরুষ দলের জন্য দেওয়া হয়েছিল ৫৮ কোটি রুপি, আর নারী বিশ্বকাপ জয়ে নারী দলের খেলোয়াড়রা পেয়েছিলেন ৫১ কোটি রুপি।​

এই প্রেক্ষাপটে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৩১ কোটি রুপির ঘোষণাকে ভারতীয় গণমাধ্যম “রেকর্ড–ব্রেকিং” ও “স্ট্যাগারিং” বলে আখ্যা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, আইসিসির মোট ১৩.৫ মিলিয়ন ডলার (প্রায় ১২০ কোটি রুপি) প্রাইজপুলের চেয়ে বেশি পুরস্কার একাই জাতীয় দলকে দিয়ে বোর্ড বিশ্বকাপ জয়কে এক ধরনের কৌশলগত বিনিয়োগ হিসেবেও দেখছে।

ফাইনাল জয়, একাধিক ইতিহাস

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৫৫ রান, জবাবে কিউইরা গুটিয়ে যায় ১৫৯ রানে; সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংস ও জসপ্রিত বুমরাহর চার উইকেট জয় নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।​

এই জয়ের মাধ্যমে ভারত তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল, একই সঙ্গে প্রথমবারের মতো কোনো দল সফলভাবে শিরোপা ধরে রাখল এবং প্রথম স্বাগতিক দল হিসেবে ঘরের মাঠে ট্রফি জয়ের কীর্তি গড়ল। বিসিসিআইয়ের ভাষ্যে, এই অর্জন ভারতকে টি–টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।

আইসিসির প্রাইজমানি কাঠামো যেখানে সকল অংশগ্রহণকারী দলের মধ্যে ভাগ হয়ে যায়, সেখানে বিসিসিআইয়ের এককভাবে ১৩১ কোটি রুপি পুরস্কার ভারতীয় ক্রিকেটের আর্থিক শক্তি ও বাণিজ্যিক আকর্ষণের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের বিপুল পুরস্কার ফ্র্যাঞ্চাইজি লিগ, জাতীয় দলের আকর্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে টি–টোয়েন্টি ক্রিকেটের দিকে আরও বেশি টানবে বলেও মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞেরা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক