সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘১৮ কোটি মানুষ, ১৭ কোটি মত’ -এবার বোঝো গণতন্ত্রের ঠ্যালা

রহমান মৃধা, প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ এম
‘১৮ কোটি মানুষ, ১৭ কোটি মত’ -এবার বোঝো গণতন্ত্রের ঠ্যালা

বিশ্ব মানবাধিকার এবং বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবসভ্যতা আজ পর্যন্ত যা অর্জন করেছে, তার ওপর একটি গভীর রিফ্লেকশন এখন জরুরি। খারাপ থেকে হয়তো কিছু ভালো হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, সেই উন্নতি কি আশানুরূপ।  যদি আমরা অন্য ক্ষেত্রগুলোর সঙ্গে তুলনা করি, বিশেষ করে প্রযুক্তির সঙ্গে, তাহলে স্পষ্ট বোঝা যায় মানবাধিকার ও গণতন্ত্র সেই গতিতে এগোয়নি, যেভাবে এগোনোর কথা ছিল। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের চিন্তা অনুকরণ করছি, মঙ্গলগ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখি, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও ভোট দিয়ে ক্ষমতা বদলাতে পারে না। প্রযুক্তি উড়ছে, গণতন্ত্র হাঁটছে, আর মানবাধিকার অনেক জায়গায় এখনও হামাগুড়ি দিচ্ছে।

এই জায়গায় একটি পুরোনো গল্প খুব প্রাসঙ্গিক। জানি না আপনি আগে শুনেছেন কি না, কিন্তু এই গল্পটি গণতন্ত্রের জন্ম এবং তার মৌলিক সমস্যাটা ব্যাখ্যা করতে আশ্চর্য রকম কার্যকর। এক সময়, সম্ভবত প্রাচীন গ্রিসে, একটি শিল্পকারখানার মালিক ছিলেন যিনি তার সব শ্রমিককে প্রতিদিন একই খাবার দিয়ে লাঞ্চ দিতেন। মালিকের ধারণা ছিল তিনি খুব উদার। খাওয়ার ব্যবস্থা আছে, কাজের পরিবেশ আছে, আর কী চাই। কিন্তু হঠাৎ একদিন তিনি জানতে পারলেন শ্রমিকদের মধ্যে লাঞ্চ নিয়ে ব্যাপক অসন্তোষ। প্রায় ৮০ শতাংশ শ্রমিক তীব্র নিন্দা জানাচ্ছে। কেউ বলছে খাবার একঘেয়ে, কেউ বলছে পুষ্টিকর না, কেউ বলছে এটা অপমানের শামিল। মালিক বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলেন। কারণ তিনি বুঝতেন, ক্ষুধার্ত বা অসন্তুষ্ট শ্রমিক দিয়ে উৎপাদন বাড়ে না। বরং তারা একদিন কাজ ছেড়ে চলে যাবে। তখন কী করা যায়। তিনি ডাকলেন রাষ্ট্রের জ্ঞানীগুণীদের। সেই সময় গ্রিসে জ্ঞানীর অভাব ছিল না।

একজন মনীষী সমাধান দিলেন। বললেন, ঠিক আছে, সবাই যার যার মতামত জানাও, তোমরা লাঞ্চে কী খেতে চাও। শ্রমিকরা কথা বলল। কেউ মাছ চায়, কেউ মাংস, কেউ নিরামিষ, কেউ গরম খাবার, কেউ ঠান্ডা। সব মতামত একত্র করে মালিক দেখলেন এক অদ্ভুত চিত্র। মাত্র ২০ শতাংশ শ্রমিক তার দেওয়া খাবারেই খুশি। কিন্তু বাকি ৮০ শতাংশের মধ্যে এমন ভয়াবহ মতভেদ যে কোনো একটি বিকল্পের পক্ষেই ২০ শতাংশের বেশি সমর্থন নেই।
মালিক তখন শ্রমিকদের ডেকে বললেন, দেখো, তোমাদের মধ্যে যে দলটি আমার দেওয়া লাঞ্চ পছন্দ করে, তাদের সংখ্যা ২০ শতাংশ। তোমরা যারা অসন্তুষ্ট, তোমাদের মধ্যে কেউই একমত নও। তাই সিদ্ধান্ত পরিবর্তন করার মতো কোনো ঐক্যমত নেই। আমি তো কারও মতের বিরুদ্ধে কিছু করছি না। কাজেই এই বিষয়ে আমার আর কিছু করার নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খবরটি তখন গ্রিসের বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। বিতর্ক শুরু হয়। শেষে গ্রিক জাতি এক সিদ্ধান্তে পৌঁছায়। মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণমাধ্যম থাকবে, আর সংখ্যাগরিষ্ঠের সমর্থনই হবে সব সিদ্ধান্তের ভিত্তি। এইভাবেই গণতন্ত্রের বীজ রোপিত হয়।

এবার বোঝো ঠ্যালাটা কোথায়।

এই ঠ্যালা এতই নিষ্ঠুর যে আজ বাংলাদেশে তাকালেই তার ফলাফল দেখা যায়। ১৮ কোটি মানুষের দেশে কমপক্ষে ৯০ শতাংশ মানুষের মধ্যে দ্বিমত আছে, মতভেদ আছে, বিভক্তি আছে। কেউ ধর্মে, কেউ জাতিতে, কেউ শ্রেণিতে, কেউ আদর্শে বিভক্ত। ফলাফল কী হয়। আমলারা সব সময় সুসংগঠিত থাকে। তারা একত্রে সিদ্ধান্ত নেয়, একত্রে কাজ করে, আর শেষ পর্যন্ত যেটা তারা চায় সেটাই বাস্তবায়িত হয়। ১৮ কোটি মানুষের যদি ১৭ কোটি মত থাকে, তখন মাত্র ১০ শতাংশ মানুষ যদি একত্রিত হয়ে কিছু করতে চায়, সেটাই গণতন্ত্র চালানোর জন্য যথেষ্ট হয়ে যায়। এই সুযোগটাই কাজে লাগায় বাংলাদেশের ৫ শতাংশ ধনী গোষ্ঠী। তারা রাতারাতি রাজনৈতিক দলের সম্ভাব্য নেতাদের কিনে ফেলে। আর সাধারণ মানুষ মনে করে, ভোট দিলাম, নির্বাচন করলাম, কিন্তু কিছুই বদলালো না।

কেন বদলাবে। কারণ গরিবের কোনো সংগঠিত নেতৃত্ব নেই। তার সবচেয়ে বড় প্রমাণ জুলাই আন্দোলন। ক্ষোভ ছিল, সাহস ছিল, মানুষ ছিল, কিন্তু ঐক্যবদ্ধ নেতৃত্ব ছিল না। আজ যদি সবাই এক হতো, ভাবুন তো, ড. ইউনুস কি পরাজিত হতেন। না। কিন্তু ঐক্যের অভাবে ইতিহাস বারবার অন্যদের পক্ষেই কথা বলে।

এই বাস্তবতাটা ট্রাম্প কিছুটা বুঝতে পেরেছেন। গ্রিক দার্শনিকদের সেই পুরোনো পাঠ তিনি নিজের মতো করে কাজে লাগাচ্ছেন। তাই তিনি অনেক কিছুই ডোন্ট কেয়ার করে নিজের ইচ্ছেমতো করেন। প্রশ্ন হলো, তিনি কি গণতন্ত্রের মন্ত্র ধ্বংস করতে চান, নাকি তিনি কেবল এই নির্মম সত্যটাই বুঝে গেছেন যে বিভক্ত জনতার উপর শাসন করা সবচেয়ে সহজ। আমরা কি এখনও লাঞ্চের মেনু নিয়ে নিজেদের মধ্যে লড়াই করব, নাকি বুঝব যে ঐক্য ছাড়া গণতন্ত্র কেবল অন্যের সুবিধার একটি ব্যবস্থা মাত্র।

রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেনr

[email protected]

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক