শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্পেনের বার্সেলোনায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক

▪️নতুন কমিটির শপথ ও পরিচিতি পর্বে কমিউনিটি বিশিষ্ট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ছাদিয়ান আহমদ বার্সেলোনা প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম
স্পেনের বার্সেলোনায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক

সোমবার (১০ নভেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। ছবি- ছাদিয়ান আহমদ।

স্পেনের পর্যটন ও প্রবাসীবান্ধব নগরী বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। সোমবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল মোমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. খোকন উদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন আহমদ ও ছাদিয়ান আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর জুবায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম আহমদ। নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা সাব্বির আহমদ দুলাল।

অনুষ্ঠানে স্পেন-বাংলা কমিউনিটির বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি শাহ আলম স্বাধীন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন হারুন, স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিনসহ কমিউনিটি নেতৃবৃন্দ লুৎফুর রহমান সুমন, ইকবাল বকশি, হারুনুর রশিদ, বেলাল আহমদ ফারুক, আমিন আলী রফিক, ফয়সাল আহমদ, তুতিউর রহমান তুতি, শফিউল আলম শফি, আফতাব নজরুল, আক্কাস মিয়া, ময়েজ উদ্দিন, ফয়সাল মোল্লা, নজরুল ইসলাম, ছদরুল ইসলাম, এ.আর লিটু ও এলাইচ মিয়া প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রধান উপদেষ্টা আব্দুল জব্বার,উপদেষ্টা সোহেল আহমদ, বাবুল আহমদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ছানু মিয়া, অয়াজিজুর রহমান মুজিব, বেলাল আহমদ, মনসুর আহমদ, সহ আরও অনেকে। নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি থেকে বক্তব্য রাখেন : আব্দুস শুক্কুর সেলিম,রুহেল আহমদ আলাল, ফরহাদ আহমদ আজিম , জুয়েল হোসেন, তাজুল ইসলাম, একরামুল ইসলাম খায়রুল, সাইফুর রহমান জাবলু, ইমন আহমদ, নাসির আহমদ শানু, হাছানুল হক মান্না, সাদিক আহমদ প্রমুখ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় নবনির্বাচিত সভাপতি আব্দুল মোমিন বলেন, বার্সেলোনায় আগত নতুন অভিবাসীদের সহযোগিতায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন সবসময় কাজ করবে। কাগজপত্র তৈরিসহ বিভিন্ন প্রশাসনিক কাজে প্রবাসীদের পাশে থাকবে সংগঠনটি। বক্তারা নতুন নেতৃত্বের প্রশংসা করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল জলিল। পরে অতিথিদের সম্মানে রাতের খাবার পরিবেশন করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ সালে দায়িত্ব পালন করবে। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন প্রধান উপদেষ্টা আব্দুল জব্বার (আমুড়া ইউনিয়ন), সাব্বির আহমদ দুলাল (ভাদেশর), আনা মিয়া (বাঘা), বাবুল আহমদ (ঢাকাদক্ষিণ), বেলাল আহমদ (ঢাকাদক্ষিণ), ছানু মিয়া (বাদেপাশা), হিফজুর মিয়া (বাঘা), শাহাব উদ্দিন, সুহেল আহমদ (আমুড়া), আব্দুস শহিদ (ভাদেশর), অয়াজিজুর রহমান মুজিব (ঢাকাদক্ষিণ), সুজিত আচার্যী, মনসুর আহমদ, মইনুল ইসলাম (ভাদেশর), আব্দুল আলীম (লক্ষনাবন্দ) ও আব্দুল কাদীর।

কার্যনির্বাহী পরিষদে রয়েছেন সভাপতি আব্দুল মোমিন, সহ-সভাপতি আলাল উদ্দিন, নজরুল ইসলাম, হাছানুল হক মান্না, পারভেজ আহমদ ও আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. খোকন উদ্দিন খোকন, সহ-সাধারণ সম্পাদক লিমন আহমদ, জুয়েল আহমদ ও ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহমদ, নাজিম উদ্দিন, সাকেল আহমদ ও কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ সুমন আহমদ, সহ-কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক ছাদিয়ান আহমদ, দপ্তর সম্পাদক সাইফুজ্জামান সুমন, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লিমন, সহ-ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, আনিসুর রহমান ইমু ও হোসাইন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুন্না, সহ সমাজকল্যাণ সম্পাদক লায়েক আহমদ, শিক্ষা সম্পাদক শুক্কুর আহমদ সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক খালেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাদিক আহমদ (আমুড়া ইউনিয়ন) ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহীন আহমদ।

সদস্য হিসেবে আছেন আব্দুশ শুক্কুর সেলিম, আলী আহমদ, আল-আমিন, আব্দুল্লাহ আল ইমন, নুরুল আমিন, হাছান আহমদ, এম এ মুহিত, মারুফ আহমদ, জিল্লোল হিমেল ও মিজানুর রহমান। এছাড়া সদস্য পদে রয়েছেন আল-আমিন আহমদ (ভাদেশর), হাবিব আহমদ (শরিফগঞ্জ), সাইফুর রহমান জাবলু (লক্ষনাবন্দ), হাসান আহমদ (লক্ষনাবন্দ), নাহিদ আহমদ (গোলাপগঞ্জ পৌরসভা), শাকিল আহমদ (ভাদেশর), রুবেল আহমদ (ভাদেশর), সাইদুল ইসলাম (বাদেপাশা), হাসান আহমদ (আমুড়া), আব্দুল মুহিত (লক্ষনাবন্দ), রাহাত আহমদ (গোলাপগঞ্জ সদর) ও মারুফ আহমদ (শরিফগঞ্জ)।

মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক শোষণ ঠেকাতে নতুন নিয়োগব্যবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক শোষণ ঠেকাতে নতুন নিয়োগব্যবস্থা

অভিবাসী শ্রমিক নিয়োগে শোষণ ও অনিয়ম ঠেকাতে নতুন একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও নেপাল। এ ব্যবস্থায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করার পাশাপাশি শ্রমিকদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো এবং অসাধু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে গুরুত্ব দেওয়া হবে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান এ তথ্য জানিয়েছেন। নেপালের যুব, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রামজি যাদবের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য হয়। আলোচনায় শ্রম ও কর্মসংস্থান খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ও উঠে আসে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে রামানান বলেন, মালয়েশিয়া ও নেপাল উভয় দেশই অভিবাসী শ্রমিক নিয়োগে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। একই সঙ্গে এমন সব চর্চা বন্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো শ্রমিকদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপায় কিংবা তাদের শোষণ ও প্রতারণার ঝুঁকিতে ফেলে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় মালয়েশিয়া সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও শ্রমিক সুরক্ষার নীতিতে অটল থাকবে। একই সঙ্গে দেশের শিল্প ও শ্রমবাজারের প্রকৃত চাহিদাকেও গুরুত্ব দেওয়া হবে।

রামানানের ভাষায়, নীতিটি পরিষ্কার ব্যবস্থাকে অবশ্যই শ্রমিকদের সুরক্ষা দিতে হবে, নিয়োগকর্তাদের জন্য প্রক্রিয়া সহজ করতে হবে এবং একই সঙ্গে শোষণ ও নির্যাতনের কোনো সুযোগ রাখা যাবে না।
তিনি বলেন, ১৯৬০ সাল থেকে মালয়েশিয়া ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশ শ্রম ও কর্মসংস্থান বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে যথাযথ দ্বিপক্ষীয় যোগাযোগ ও আলোচনার ধারা অব্যাহত রাখবে।

এদিকে গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।
রামানান বলেন, ওই দুর্যোগের পর এখনো ৫৫ জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে মাদানি সরকার গুরুত্বের সঙ্গে নজর রাখছে এবং তাদের ভাগ্য সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। নেপাল ও চীন মিলিয়ে এখনো ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ এম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে মারা গেছেন ১১২ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৭১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, খুলনায় ২৮৬ জন, বরিশালে ১৬৪ জন, রাজশাহীতে ১৩০ জন, ময়মনসিংহে ১০৮ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ এম
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে ফিলিস্তিনসহ বৈশ্বিক বিভিন্ন সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মনে উদ্বেগ রয়েছে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, “আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।”

যুদ্ধ-সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুতি, মানবিক সংকট

ভাষণে বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানবসৃষ্ট সংঘাতের কারণে বিভিন্ন দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে একের পর এক মানবিক সংকট।

যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিও তীব্র চাপের মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি নিরাপত্তার সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে বলে জানান প্রধানমন্ত্রী।

সংঘাতের সমাধান আলোচনায়, কূটনীতিতে

বিশ্বের বিভিন্ন সংঘাতের সমাধানে সামরিক শক্তির পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত।

বিবদমান রাষ্ট্রগুলোর সম্পর্কের ভিত্তি হিসেবে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রত্যাশা এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়; বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা।”

জাতিসংঘকে কেন্দ্র করে সমঝোতামূলক বিশ্ব

একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ—ভাষণে এমন প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের এক প্রান্তের সংঘাত ও সংকট অন্য প্রান্তের দেশগুলোকেও প্রভাবিত করে। এ বাস্তবতায় পারস্পরিক সহযোগিতা, কূটনীতি ও বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

উন্নয়নের অর্থ সামরিক খাতে সরিয়ে নেওয়া নিয়ে উদ্বেগ

বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বরাদ্দ সামরিক ব্যয়ে স্থানান্তরের প্রবণতাকে বিশ্বশান্তির পথে অন্যতম বাধা হিসেবে তুলে ধরেন তারেক রহমান।

শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বিশ্বশান্তিতে বাংলাদেশের ভূমিকার বার্তা

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথাও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা মানবতার সেবায় কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে।

ভাষণের শেষদিকে বিশ্ব মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেকোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

আলোচনা, পারস্পরিক সম্মান, কূটনীতি ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক