সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বর্ণাঢ্য মহাপূণ্য উৎসব মহামুনি পাহাড়তলীস্থ”আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে

অসীম বিকাশ বড়ুয়া,চট্টগ্রাম প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:২০ পিএম
বর্ণাঢ্য মহাপূণ্য  উৎসব মহামুনি পাহাড়তলীস্থ”আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে

বর্ণাঢ্য উৎসবের মহাপূণ্যানুষ্ঠান দানোত্তম শুভ কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম একটি বড় ও শ্রেষ্ঠ দানোৎসব। যে দান উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ। কঠিন চীবর দানকে ঘিরে প্রতিটি বিহার প্যাগোডা ও বৌদ্ধ পল্লীতে আনন্দ উৎসবে মেতে উঠে সবাই।
তার‌-ই ধারাবাহিকতায় এক বর্ণাঢ্য আয়োজন আগামী ৩০ ও ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে চট্টগ্রামের রাউজানে অবস্থিত পাহাড়তলীস্থ “আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে” দশম (১০ম) বারের মত পরম পূজনীয় আর্য্যশ্রাবক ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে) মহোদয় ও স্বশিষ্যের উপস্থিতে  অনুষ্ঠিত হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দাননুষ্ঠান।

এই দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের এক অসাধারণ মেলবন্ধন হবে।
প্রথম দিনের আয়োজন: ৩০ অক্টোবর, বৃহস্পতিবার উৎসবের প্রথম দিন শুরু হবে সকাল সাড়ে সাত টায় পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে পঞ্চশীল গ্রহন ও চীবর সেলাই এর উদ্দেশ্যে সাদা বস্ত্র,রং,  সুঁই -সুতাসহ চীবরের বিবিধ উপকরণ দান এবং সকাল   ৯ টায় পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডাচরণ। বিকেল ৩ টায়  ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামে অবস্থিত”আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহার” এর প্রতিষ্ঠাতা পরিচালক, একবিংশ শতাব্দীর বিশ্ব শান্তির অগ্রদূত, আধ্যাত্মিক মহাপুরুষ, বিশ্বমৈত্রী প্রদীপ,বুদ্ধ শাসনের আলোকবর্তিকা,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, মহান মানবতাবাদী পুণ্যপুরুষ, দেব-মানব পূজ্য, আর্য্যশ্রাবক,প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞ অর্হৎ, “অনুবুদ্ধ” পরম পূজনীয়  ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে) মহোদয়সহ তার শিষ্যসংঘ  নিয়ে বিহারে আগমন করবেন।

এবং পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হবে। এরপর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে  সেলাইকৃত চীবর রং করণের কার্যক্রম। সাদা কাপড় থেকে সুঁই-সুতার সাহায্যে এই চীবর তৈরি করা হবে।এটি এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ,যা বৌদ্ধ ভিক্ষুদের প্রতি গৃহীদের গভীর শ্রদ্ধা ও দানশীলতা প্রকাশ করে। সন্ধ্যা ৭টায় মহামুনি সেবক সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ বৌদ্ধ কীর্তন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দ্বিতীয় দিনের আয়োজন: ৩১ অক্টোবর, শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন শুরু হবে সকাল সাড়ে সাতটায়,পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডাচরণের মাধ্যমে। এরপর সকাল ৮ টায় বাদ্যযন্ত্রসহকারে সেলাই করা চীবর নিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হবে। দুপুর ১২ টা ৩০ মিনিটে পরম পূজনীয় ধুতাঙ্গ ভান্তে মহোদয়সহ তার শিষ্যদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তাদেরকে পুষ্প  দিয়ে বরণ ও পূজা  করা হবে।
এরপর অনুষ্ঠিত হবে মঙ্গলাচরণ ও পঞ্চশীল প্রার্থনা। দুপুর ১টা ১ মিনিটে প্রধান আকর্ষণ হিসেবে ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে) মহোদয় এর একক সদ্ধর্ম দেশনা শুরু হবে। তাঁর মূল্যবান ধর্মদেশনা শুনতে দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী সমবেত হবেন। বিকেল ৩টা ১ মিনিটে কঠিন চীবর উৎসর্গ, বুদ্ধমূর্তি দান,কল্পতরু দান,অষ্টপরিস্কারসহ সংঘদান এবং জল ঢেলে  পুণ্যানুমোদন। এরপরে ,আতশ বাজি ও ফানুস উত্তোলনের  মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘঠবে।

“আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহার” এর এই পবিত্র আয়োজনে সকল ধর্মপ্রাণ নর-নারীকে  উপস্থিত থেকে উক্ত  অনুষ্ঠানকে  সফল করার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হচ্ছে । এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং শান্তি, সম্প্রীতি এবং দানশীলতার এক অনন্য  উদাহরণ, যা সকলের মধ্যে একাত্মতা ও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক