বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ধাপে সুযোগ পাবেন ১০ হাজার বাংলাদেশি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক উদ্যোগে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি দক্ষ কর্মী। সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ উড়োজাহাজে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন তারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এ প্রক্রিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হবে।

প্রথম বহরের কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী, বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানাবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বোয়েসেল সূত্র জানায়, নির্বাচিত ১১২ কর্মী মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের বিমানভাড়া, যাতায়াত ও অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো টাকা খরচ করতে হবে না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জানা গেছে, বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল কর্তৃপক্ষ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে বাধাগ্রস্ত মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এ ব্যবস্থায় বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয়ই কর্মীদের বহন করতে হবে না।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুলাই তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এসব কূটনৈতিক আলোচনা ও উচ্চপর্যায়ের যোগাযোগের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পথ সুগম হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, দেশটিতে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা মালয়েশিয়া সরকারের হাতে রয়েছে। ওই সমঝোতা স্মারকের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকায় বিদ্যমান শর্ত পরিবর্তন করা বাংলাদেশের জন্য সহজ নয়। তবে বর্তমান সরকার মালয়েশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, কর্মী সরবরাহকারী পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ ও নেপালের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে রিক্রুটিং এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশের ৩১২টি প্রতিষ্ঠানকে সহযোগী নিয়োগকারী সংস্থা হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও এ প্রক্রিয়ায় যুক্ত থাকছে। সব মিলিয়ে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কুয়ালালামপুর থেকে সি-মিলেনিয়াম ট্রেড এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর পথ তৈরি হওয়ায় তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। এ খবরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

প্রবাসী ব্যবসায়ী আহমদ আলী বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেও কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রতিদিন আবেদন জমা পড়ছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শ্রমবাজার সচল হলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। জনপ্রতি সাড়ে চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ব্যয় করে অনেক কর্মীকে মালয়েশিয়ায় যেতে হয়েছে। এ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং নিয়োগদাতার খরচে কর্মী পাঠানোর এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের একটি গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। দেশে ফেরার বিষয়ে তাঁর সামনে একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে আনা হলে বিমানযাত্রায় হাতকড়া পরানো কিংবা কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে। এর বাইরে দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে। তাঁর উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো জটিলতা নেই। সাধারণ নাগরিক বা যাত্রীর যাতায়াত এক বিষয়, আর অভিযুক্ত বা অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ফৌজদারি আইনের আওতায় পড়েন এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত দিতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দেশত্যাগী অন্য অভিযুক্তদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

শেষে তিনি আবারও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই; প্রত্যর্পণ চুক্তি ছাড়া তাঁর ফেরার অন্য কোনো পথ খোলা নেই।

 

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ২৬৫ শিশু।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে এক শিশু।

একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক