সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘ঋতুরঙ্গ মেলা’

প্রবাসে বাংলা সংস্কৃতির বন্ধনে নারী উদ্যোক্তা

ফাতেমা রহমান রুমা,জার্মানি প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম
প্রবাসে বাংলা সংস্কৃতির বন্ধনে নারী উদ্যোক্তা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬। শনিবার (১১ জুলাই) ফ্রাঙ্কফুর্টের ‘SAALBAU Bornheim’ মিলনায়তনে জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী এ আয়োজন প্রবাসের মাটিতে যেন সৃষ্টি করেছিল এক টুকরো বাংলাদেশ।অনুষ্ঠানের উদ্বোধন করেন জার্মান বাংলা চ্যানেলের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কামরুল আহসান সেলিম। বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
​মেলার অন্যতম মূল আকর্ষণ ছিলেন জার্মানির প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাঁদের স্টলগুলোতে দেশীয় জামদানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, শৈল্পিক হস্তশিল্প, রূপচর্চা সামগ্রী এবং মুখরোচক দেশীয় খাবারের সমাহার দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। নারী উদ্যোক্তারা জানান, এমন আয়োজন শুধু পণ্য প্রদর্শনের সুযোগই নয়, বরং নতুন ক্রেতা তৈরি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং প্রবাসে দেশীয় ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম।

​মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, স্মিতা মোতালেব (রেইনবো স্টার জার্মানি), নাদিয়া হোসেন (Blissful Beauty by Nadia), লিপিকা আহমেদ (লি’স ওয়ার্ড্রব), নুপুর পপি (পপি কর্নার), বকুল রহমান (মেরিন ফ্যাশন হাউস), মেহেদি আবেশ (তানজিয়া ফাইরুজ), তানিম রহমান টুম্পা (রিকস্টিউম জার্মানি), মিতা (মিষ্টি ছোঁয়া), রেবেকা (মোমো অ্যান্ড স্ন্যাক কর্নার) এবং দীপা (চায়ের কাপে আড্ডা)।

​আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার তাঁর সুরেলা পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেন। চমৎকার সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী তাপসী রায়। এছাড়া নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যের ওপর ভিত্তি করে এক অনবদ্য নৃত্য পরিবেশন করেন। যন্ত্রসংগীতে কিবোর্ডে নয়ন গোপ এবং তবলায় অয়ন চৌধুরীর সুনিপুণ সঙ্গত অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। কবিতা আবৃত্তি, গান ও নাচের সমন্বয়ে সাজানো পুরো সাংস্কৃতিক পর্বটি উপস্থিত দর্শকদের বিপুল প্রশংসা কুড়ায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ কেবল একটি মেলা বা সাংস্কৃতিক আয়োজন নয়; এটি প্রবাসী নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা তুলে ধরার এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় শেকড়ের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস।
​অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সমন্বয়ে কাজ করেন জার্মান বাংলা চ্যানেলের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, উপদেষ্টা কামরুল আহসান সেলিম, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব এবং আসিফ ইকবাল। মেলার মূল পৃষ্ঠপোষকতায় ছিল ‘ফ্যামিলি বাজার’ ও ‘পপি কিওস্ক।
​অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত শিল্পী আঁখি হালদার, তাপসী রায়, নৃত্যশিল্পী স্মিতা এবং সাংবাদিক রায়হান জিলানীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী ১২ জন নারী উদ্যোক্তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এই বর্ণিল আয়োজন ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশের সংস্কৃতি ও আতিথেয়তার এক অনন্য আবহ তৈরি করে। দর্শনার্থী ও বিশিষ্টজনদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও নারী উদ্যোক্তাদের সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক