সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের এমবিই-কে গোলাপগঞ্জ ট্রাস্টের সংবর্ধনা

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:২৬ এম
যুক্তরাজ্যে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের এমবিই-কে গোলাপগঞ্জ ট্রাস্টের সংবর্ধনা

যুক্তরাজ্যে দীর্ঘদিনের সমাজসেবা, কমিউনিটি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের এমবিই-কে জমকালো সংবর্ধনা দিয়েছে ‘গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. দিলওয়ার হোসেন। সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সদস্য মারুফ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির।
​স্বাগত বক্তব্যে সংগঠনের নির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু বলেন,
​”আবু তাহের এমবিই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তাঁর কর্মময় জীবন ও সমাজসেবা আমাদের নতুন প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
​

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় আবু তাহের এমবিই-এর অবদান অনন্য ও অনুকরণীয়। তাঁর নিষ্ঠা, বলিষ্ঠ নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও কমিউনিটিকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
​প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সম্মাননা প্রদান,অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আবু তাহের এমবিই-এর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুম-এর গ্রন্থনা ও পরিকল্পনায় তৈরি এই প্রামাণ্যচিত্রটি উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

​অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আবু তাহের এমবিই-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফারুক আহমেদ (লেখক ও গবেষক) ​আতাউর রহমান মিলাদ (কবি)
​হারুন মিয়া (শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান)
​মাসুক আহমেদ (সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে) সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দ: রফিকুল ইসলাম নজরুল, আব্দুস সামাদ, মারুফ রশিদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, আব্দুল কাদির ও ফখরুল ইসলাম। ​অনুষ্ঠানে আরও বক্তব্য ও সংহতি প্রকাশ করেন:
সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সায়াদ আহমেদ সাদ (প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে), আমিনুল হক জিলু (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন), মিতা তাহের, কবি মোহাম্মদ ইকবাল (সভাপতি, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য), সাংবাদিক ও কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি মোসাহিদ খান, কবি নোমান আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল, সিনিয়র সাংবাদিক মোতাহির চৌধুরী, কবি ও লেখক মুজিবুল হক মনি, মকসুদ ইবনে আনিছ, জিয়া উদ্দিন (সাবেক প্রভাষক, চন্দরপুর ডিগ্রি কলেজ), ড. আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব), সিদ্দিকুর রহমান (সাধারণ সম্পাদক, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে), শামীম আহমেদ (কোষাধ্যক্ষ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে), কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল আলম বাবুল।
​এছাড়াও সংগঠনের পক্ষে সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সিনিয়র সদস্য ইকবাল আহমদ চৌধুরী ও জিল্লুল করিম চৌধুরীসহ কমিউনিটির বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক