মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আল-আজহার মসজিদে বর্ণাঢ্য আয়োজনে মিশরে হিজরি নববর্ষ বরণ

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম
আল-আজহার মসজিদে বর্ণাঢ্য আয়োজনে মিশরে হিজরি নববর্ষ বরণ

মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপিত হয়েছে প্রাচীন সভ্যতার দেশ মিশরে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য এবং উৎসবমুখর পরিবেশে নতুন হিজরি বছরকে বরণ করে নিয়েছেন মিশরীয়রা। এ উপলক্ষে রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন শহরের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা এবং নানা কর্মসূচির আয়োজন করা হয়।দেশজুড়ে উৎসবের আমেজ, দেশটির সর্বোচ্চ ফতোয়া প্রদানকারী প্রতিষ্ঠান ‘দার আল-ইফতা’ মহররম মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয় নববর্ষের উদযাপন। রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া ও গিজাসহ অন্যান্য বড় শহরের মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই নতুন বছরের শুরুতে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
​

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মিশরে হিজরি নববর্ষের উদযাপন একটি স্বতন্ত্র সাংস্কৃতিক রূপ ধারণ করে। এ উপলক্ষে নতুন পোশাক পরিধান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিশেষ খাবারের আয়োজন এবং সামাজিক মিলনমেলার ঢল নামে। আল-আজহার মসজিদে বিশেষ অনুষ্ঠানহিজরি নববর্ষ উপলক্ষে দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহার শরীফ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। কায়রোর ঐতিহাসিক আল-আজহার মসজিদে অনুষ্ঠিত এই আয়োজনে শীর্ষস্থানীয় আলেম, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— আল-আজহার শরীফের প্রতিনিধি আবদুল গনি, মিশরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. ওসামা আল-আজহারি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. সালামা দাউদ, মিশরের গ্র্যান্ড মুফতি ড. নজির আয়াদ এবং ইসলামিক রিসার্চ কমপ্লেক্সের মহাসচিব ড. মোহাম্মদ আল-জিন্দি।এছাড়াও আল-আজহার ইনস্টিটিউটস সেক্টরের প্রধান ড. আহমেদ আল-শারকাওয়ি, মিশরের আশরাফ সংগঠনের প্রধান শরীফ মাহমুদ শরীফ, সুফি তরিকার সর্বোচ্চ পরিষদের প্রধান ড. আবদুল হাদি আল-কাসাবি, আল-আজহারের সাবেক প্রতিনিধি ড. মোহাম্মদ আবদুর রহমান আল-দুওয়াইনি, সাবেক গ্র্যান্ড মুফতি ড. শওকি আল্লাম এবং আল-আজহার সুপ্রিম কাউন্সিলের মহাসচিব ড. ইসমাইল আল-হাদ্দাদসহ অসংখ্য বিশিষ্ট আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তা এতে অংশ নেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​শান্তি ও ঐক্যের আহ্বান অনুষ্ঠানে বক্তারা হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে মানবতা, সহমর্মিতা, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য, জ্ঞানচর্চা এবং ইসলামের মধ্যপন্থী ও সহনশীল শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আল-আজহার শরীফের ঐতিহাসিক ভূমিকাও তুলে ধরা হয়।

​ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে মুখরিত এই অনুষ্ঠানটি মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়। হিজরি সনের তাৎপর্য নতুন হিজরি বছরের সূচনায় মিশরের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধি এবং ইসলামের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক চেতনাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে দেশজুড়ে উদযাপিত হয়েছে হিজরি নববর্ষ ১৪৪৮।উল্লেখ্য, ইসলামের ইতিহাসে হিজরি সনের সূচনা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক স্মৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মুসলমানদের ধর্মীয় জীবনযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত ও আচার-অনুষ্ঠান—যেমন পবিত্র রমজানের রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, হজ, আশুরা এবং অন্যান্য ধর্মীয় দিবস—এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়। ফলে হিজরি নববর্ষ শুধু একটি নতুন বছরের সূচনাই নয়, বরং মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও আত্মিক মূল্যবোধেরও এক অনন্য স্মারক।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক