ফেনী এসোসিয়েশন জার্মানির উদ্যোগে প্রবাসীদের আনন্দঘন মিলনমেলা
পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি স্থানীয় পার্কে প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ জুন) ফেনী এসোসিয়েশন জার্মানির উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আয়োজক ফেনী এসোসিয়েশন হলেও, এতে জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশের সকল জেলার প্রবাসীরা অংশ নেন। ফলে পুরো আয়োজনটি রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের এক মহা-মিলনমেলায়।
সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সহ-সভাপতি ফারুক হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগির, সমাজসেবা সম্পাদক মাস্টার শাহজাহান এবং কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম আরমান, আশরাফুর রহমান সবুজ, শরিফুল ইসলাম সোহেল, রেহমান ওয়াহেদ, সোহাগ ফারুক, আহমেদ শাকিল ও ইউসুফ সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজার এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, ফেনী এসোসিয়েশন জার্মানি শুধু উৎসব-মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।
দিনব্যাপী এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠাপুলিসহ দেশীয় খাবারের রাজকীয় আয়োজন। প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেয়ে এমন চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছা্বাস প্রকাশ করেন সাধারণ প্রবাসীরা। তারা বলেন, এই ধরনের মিলনমেলা প্রবাসে পারস্পরিক সামাজিক বন্ধন অটুট রাখতে এবং একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন স্তরের সুধীজন ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল খালেদ ও খালেদ মাহমুদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন সংগঠনের নারী সদস্যরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা আলম রুমা, ফারজানা রেজা কনা, তাসলিমা নাসরিন, ইয়াসমিন আহমেদ মিতা, আসমা শেখ, বকুল রহমান, রাজিয়া সুলতানা, আরিফা আক্তার রুনি ও সানজিদা হোসেন মিমসহ আরও অনেকে। সবশেষে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রবাসীদের এই মিলনমেলার সমাপ্তি ঘটে।













