মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইউরোপীয় মানবাধিকার আদালত, বিচার বিলম্বে পর্তুগালের নিন্দা জানিয়েছে

পর্তুগাল প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৩৫ এম
ইউরোপীয় মানবাধিকার আদালত, বিচার বিলম্বে পর্তুগালের নিন্দা জানিয়েছে

বিচারপূর্ব আটকাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল নিষ্পত্তিতে দীর্ঘ বিলম্বের ঘটনায় পর্তুগালের বিরুদ্ধে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত। আদালত বলেছে, একজন আটক ব্যক্তির আপিলের জবাব দিতে ৮৫ দিন সময় নেওয়া ছিল “অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ”, যা মানবাধিকার সুরক্ষার মৌলিক নীতির পরিপন্থী।

মঙ্গলবার প্রকাশিত রায়ে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) পর্তুগাল সরকারকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৩ হাজার ২৫০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের মতে, বিচারপূর্ব আটকাদেশের বিরুদ্ধে দ্রুত আইনি প্রতিকার পাওয়ার অধিকার ইউরোপীয় মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অংশ এবং এই ক্ষেত্রে সেই অধিকার যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।

মামলার নথি অনুযায়ী, টরেস ভেদ্রাস এলাকার এক বাসিন্দাকে ২০১৭ সালের ১০ নভেম্বর মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তকারী বিচারক তাকে বিচার চলাকালে আটক রাখার নির্দেশ দেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৪ ডিসেম্বর আপিল করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তবে আপিল আদালত তার আবেদনের ওপর সিদ্ধান্ত দিতে সময় নেয় ৮৫ দিন। শেষ পর্যন্ত ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়। ইউরোপীয় মানবাধিকার আদালতের বিচারকদের মতে, মামলাটি আইনগত বা তথ্যগত দিক থেকে জটিল ছিল না, ফলে এত দীর্ঘ সময় নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না।

শুনানিতে পর্তুগিজ সরকার এই বিলম্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও আদালত তা গ্রহণ করেনি। বিচারকরা বলেন, সরকার আপিল নিষ্পত্তিতে বিলম্বের পক্ষে পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

আটক ব্যক্তি এক বছরেরও বেশি সময় বিচারপূর্ব অবস্থায় কারাগারে ছিলেন এবং ২০১৮ সালের ২৮ নভেম্বর মুক্তি পান। পরে একই বছর তিনি লিসবনের প্রশাসনিক আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন এবং দীর্ঘসূত্রিতার কারণে ক্ষতিপূরণ হিসেবে ৩ হাজার ইউরো দাবি করেন।

তবে প্রায় পাঁচ বছর পর, ২০২৩ সালের জুনে লিসবন প্রশাসনিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি ইউরোপীয় মানবাধিকার আদালতে আবেদন করেন।

ইসিএইচআর তাদের রায়ে আর্থিক ক্ষতিপূরণ অনুমোদন করলেও মামলার অতিরিক্ত ব্যয় ও খরচ সংক্রান্ত আবেদন গ্রহণ করেনি।

বিশেষজ্ঞদের মতে, এই রায় পর্তুগালের বিচারব্যবস্থার ধীরগতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। মানবাধিকার আইনজীবীরা বলছেন, বিচারপূর্ব আটক সংক্রান্ত মামলায় দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তি নিশ্চিত করা না হলে ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থেকে যায়।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক