শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুসংহত সমাজ গঠনে 'পরিবারই মূল ভিত্তি’

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও আইন সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত

আফছার হোসাইন,মিশর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:১১ এম
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও আইন সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত

মিশরের বিশ্বখ্যাত জ্ঞানের বাতিঘর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। সম্মেলনে তিনি আধুনিক বিশ্বের নানা চ্যালেঞ্জের মাঝে সুসংহত সমাজ গঠনে পরিবারের গুরুত্বের ওপর জোর দেন এবং মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর অনুরোধ জানান।

​সুসংহত সমাজে পরিবারের ভূমিকা,

গত ১৮ এপ্রিল কায়রোর নাসর সিটিতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল থিম ছিল “একটি সুসংহত সমাজ গঠন: আধুনিক চ্যালেঞ্জে পরিবারকে রক্ষা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রদূত সামিনা নাজ তাঁর বক্তব্যে বলেন, “পরিবার হলো সমাজের মৌলিক ভিত্তি। ঐতিহ্যগত পরিবার ব্যবস্থা, যেখানে মা-বাবা এবং সন্তানরা একত্রে বসবাস করে, সেটিই একটি টেকসই ও স্থিতিশীল সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি জাতিসংঘের বিভিন্ন রেজুলেশনে ‘ট্র্যাডিশনাল ফ্যামিলি’ ধারণার স্বীকৃতির কথা এবং এ বিষয়ে বাংলাদেশ, মিশর ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন মুসলিম দেশের অভিন্ন অবস্থানের কথাও উল্লেখ করেন।

​বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের অংশগ্রহণ- সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শাইখুল আজহারের প্রতিনিধি, মিশরের ধর্মমন্ত্রী ড. ওসামা আল-আজহারি, দেশটির গ্র্যান্ড মুফতি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং সাবেক গ্র্যান্ড মুফতিসহ বিভিন্ন দেশের খ্যাতনামা আলেম, আইনবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। দেশটির জাতীয় সংগীত এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয়।সম্মেলনের সভাপতি ও শরিয়া ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আতা আবদুল আতি আস-সানবাতি বলেন, “পরিবার সমাজের মূল ভিত্তি হলেও আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল প্রভাবের কারণে এটি বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মেলনে পাঁচটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। মিশরের ধর্মমন্ত্রী ড. ওসামা আল-আজহারি তাঁর বক্তব্যে বলেন, “পরিবার একটি পবিত্র প্রতিষ্ঠান। সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে আলেম এবং দাওয়াহ কর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরী।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার সুলতান আগুং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের ডিন প্রফেসর ড. মাশদুর হাতুন। তিনি নববী দৃষ্টিকোণ থেকে পরিবার রক্ষার গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য বক্তারা পরিবারকে সমাজের ‘সুরক্ষিত দুর্গ’ হিসেবে অভিহিত করে সঠিক শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে পরিবারকে শক্তিশালী করার ওপর জোর দেন।

​বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির অনুরোধ-

সম্মেলনের মূল পর্বের আগে রাষ্ট্রদূত সামিনা নাজ মিশরের ওয়াকফ মন্ত্রী, গ্র্যান্ড মুফতি এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে তিনি মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন এবং তাদের জন্য বাৎসরিক বৃত্তির সংখ্যা বাড়ানোর বিশেষ অনুরোধ জানান।

​শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও অনুপ্রেরণা-

সম্মেলন শেষে রাষ্ট্রদূত সামিনা নাজ অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান।আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে অংশ নিতে পেরে নিজেদের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ইসলামিক আইন বিভাগের শিক্ষার্থী রাকিব আল হাসান বলেন, “আমি এই সম্মেলনে অংশ নিতে পেরে অত্যন্ত গর্বিত। এখানকার অর্জিত জ্ঞান আমি দেশে গিয়ে কাজে লাগাতে চাই।” ইসলামিক থিওলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ এবং মিরাজুর রহমান বলেন, “রাষ্ট্রদূতের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণা দায়ক। এজন্য আমরা বাংলাদেশ দূতাবাস এবং রাষ্ট্রদূত-এর প্রতি কৃতজ্ঞ।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক