সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ৩৩ সদস্য বিশিষ্ট ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) রাতে রিয়াদের বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে আয়োজিত এক প্রতিনিধি সভায় এই নতুন কমিটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।০২৫ সালে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিগত পাঁচ মাস আহ্বায়ক কমিটি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে। সভায় আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে নতুন এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। সিনিয়র সহ-সভাপতি: নাট্যকার রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয় (মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও প্রবাস মেলা)।সহ-সভাপতি: মাসুদ রানা (৭১ টেলিভিশন), ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন (যুবা বার্তা), শাহজালাল ভুট্টু (সম্পাদক, লাব্বাইক) এবং মাওলানা শাহাদাত হোসেন (গ্লোবাল টিভি)।সাধারণ সম্পাদক: ফকির আল আমিন (বাংলা টিভি, স্পোর্টস রিপোর্টার)। সাংগঠনিক সম্পাদক: এইচ এম হেমায়েত (ডিবিসি নিউজ, রিয়াদ)।গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর ও গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করায় ফোরামের সদস্যরা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মাসুদ রানাকে বিশেষ ধন্যবাদ জানান।
ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটিকে উপস্থিত সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের সংবিধান অনুযায়ী বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় এবং প্রবাসীদের অধিকার আদায়ে আগামী দিনে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা













