স্থানীয় নাগরিক ও বাংলাদেশিদের সম্মানে বিমাসের ইফতার
ইতালির রোমে ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৫ রমজান ডমুস রেস্তোরাঁয় বাংলাদেশ ইমিগ্রান্টস এসোসিয়েশন (বিমাস) আয়োজিত বিশাল এ আয়োজনে ইতালির মূলধারার শীর্ষ স্থানীয় রাজনৈতিক দলের নেতা,বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দরা ইফতারে অংশ গ্রহণ করেন। প্রথমবারের মত ধর্মীয় কোন অনুষ্ঠানে ইতালির রড় রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ ছিল চমকপ্রদ বাংলা কমিউনিটিতে একই সঙ্গে সকল ধর্মাবলম্বীদের সহাবস্থানের তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে।
বিমাস এর প্রতিষ্ঠাতা সভাপতি ড.মুক্তার হোসেন মার্কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রকিবুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এবং সাবেক ডেমোক্রেটিক দলের সচিব নিকোলা জিঙ্গারেত্তি,সিনেটর সিসিলিয়া ডি এলিয়া,রোম-১ এর সংসদ সদস্য পাওলো সিয়ানি, লাজিও ডেমোক্রেটিক পার্টির প্রধান আঞ্চলিক কাউন্সিলর মারিও সারলা,রোমের পাঁচ নং মিউনিসিপ্যালের সভাপতি মুরো কালিসতে।
এছাড়াও ১৫ নম্বর মিউনিসিপ্যাল’র প্রেসিডেন্ট দানিয়েলে তরকুয়াতি, ডেমোক্রেটিক দলের রোম শাখার মহাসচিব এনঝো ফস্কি, রোম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এরিকা বাত্তালিয়া এবং বিশেষ দূত এমিলিয়ানো মন্তেভেরদে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন ও খাদ্য সংস্থা (এফ এ ও (FAO) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং গ্লোবাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাফিস আহমেদ খান। উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রোজার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। তারা রোজার গুরুত্ব তুলে ধরে বলেন,সিয়াম সাধনার একটি মাস মুসলিম উম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ মাস আমাদের জন্য বিশেষ নেয়ামত। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধনের মাস। তাই এই সংযমের মাসে সবাইকে সংযত থাকা প্রয়োজন। তারা বলেন,আজকে যে,তাৎপর্য ইতালীয়দের মাঝে তুলে ধরা হলে তারা রোজাী তাৎপর্য বুঝতে পারবে। এভাবেই এ শান্তির ধর্মের শৃঙ্খলা তুলে ধরা উচিত।
অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে খুবই ভাল লাগছে। ইতালিতে প্রায় আড়াই লাখের বেশি বাংলাদেশি বসবাস করছে। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। এর ফলে অর্থনৈতিক ভাবে যেমন ইতালি লাভবান হচ্ছে অনুরূপ বাংলাদেশও একই ভাবে উপকৃত হচ্ছে। তিনি বলেন,বিমাস আয়োজিত আজকের ইফতার খুবই চমৎকার। এখানে উপস্থিত ইতালিয়ান ও বাংলাদেশ কমিউনিটির একাধিক ব্যক্তিরা রয়েছেন সকলের প্রতি ধন্যবাদ।
তিনি আরও বলেন,বিমাস একটি মাইগ্রান্ট এসোসিয়েশন। অভিবাসীদের নানা ইস্যু নিয়ে কাজ করে। মা’ইগ্রান্ট বিভিন্ন দেশেই চলমান এবং দীর্ঘ এক প্রক্রিয়ায় চলে। ইতালির মোট জনসংখ্যার ৫ লাখ অভিবাসীর প্রায় নব্বই ভাগের বেশী অভিবাসীর মধ্যে ত্রিশ ভাগ মুসলিম। বাংলাদেশিদের অবস্থান ছয় নম্বরে থাকলেও মুসলিম কমিউনিটির মধ্যে তৃতীয়। এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশিরা নাম্বার ওয়ান। এসময় রাষ্ট্রদূত বিমাসের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনায় তিনি উল্লেখ করেন বিমাস বাংলা কমিউনিটি নিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ইতালিয়ান ভাষা শিক্ষার ব্যাপারে তারা ভাল ভূমিকা নিয়েছেন যা প্রসংশনীয়।
ইফতার অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার পাশাপাশি ড.মুক্তার হোসেন উপস্থিত ইতালিয়ান রাজনৈতিক অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,২০২২ থেকে চলতি বছর অর্থাৎ আজ পর্যন্ত যেসব বাংলাদেশি (ফ্লস্সি) স্পন্সর ভিসায় ইতালিতে এসেছেন তাদের অনেকেই এখনো বৈধ কাগজ ( সৌর্জন্য) পাননি। তিনি অবগত করেন,যে নুলাসস্তা ,ভিসা নিয়মিত থাকা সত্ত্বেও এখনও তারা স্টে পারমিট পায়নি। আমরা এ বিষয়ের উপর সমস্যা সমাধানের পথ খুঁজছি। আশা করি সরকার বিষয়টি আমলে নিয়ে সমাধান করবেন। রমজানের পর বিষয়টি নিয়ে আলোচনা করা হলে আশা করি আপনারা সমাধানের জন্য সহযোগিতার হাড বাড়িয়ে দিবেন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও পাকিস্তান,চায়নাসহ অন্যান্য দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি,এনসিপির নেতাকর্মীসহ ইফতারে কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে আগামী ২২ ও ২৩ ইতালির বহুল আলোচিত সংবিধান সংস্কারের জন্য রেফারেন্ডাম, হ্যা – না ভাোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপস্থিত ইতালিয়ান রাজনৈতিক ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, ইতোমধ্যে যারা ইতালির নাগরিকত্ব রয়েছে তাদের প্রতি না’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের কাজে সহযোগিতা করার আহবান করেন।













