রিয়াদে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তি ও ইফতার
সৌদি আরবের রাজধানী রিয়াদের নিউ সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আল মামল কোম্পানি ও লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের মার্কেটিং ডিরেক্টর, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আগত প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার, সৌদি নাগরিক সুলতান আল আনজী। এসময় উপস্থিত ছিলেন ডাক্তার সাব্বির আহমেদ,ডাক্তার আব্দুল্লাহ জামাল,ডাঃ নাজমুল হাসান,ডাঃ মাহফুজ,এডমিন অফিসার মোঃ ইমরান,মোহাম্মদ জামাল, আবু সায়েদ মোঃ তারেক, মোহাম্মদ নেওয়াজ ও আবুল কালাম আজাদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাধারণ প্রবাসীরা।
প্রবাসের মাটিতে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স। বিশেষ করে রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।












