মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মিশরে রমজানের মানবিক ঐতিহ্য: মায়েদাতুর রহমান

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ এম
মিশরে রমজানের মানবিক ঐতিহ্য: মায়েদাতুর রহমান

রমজান মাস এলেই মিশরে শতাব্দীর প্রাচীন সামাজিক ও    ধর্মীয় ঐতিহ্যের মানবিকতার এক দৃষ্টান্ত চোখে পরে রোজাদারদের জন্য আল্লাহর রহমতে সাজানো ভালোবাসার খাবারের দস্তরখানা। যার নাম, মায়েদাতুর রহমান “مائدة الرحمن” বাংলা অর্থে “রহমতের দস্তরখান বা টেবিল” যা এই পবিত্র মাসে সমাজের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে নতুন করে জীবন্ত করে তোলে।প্রাচীন সভ্যতার এই দেশটিতে বিভিন্ন শহরের রাস্তাঘাট, মহল্লা, মসজিদের সামনে কিংবা ব্যস্ত সড়কের পাশে সারিবদ্ধ ভাবে বসানো হয় এই রহমতের টেবিল। এখানে বিনামূল্যে ইফতার পরিবেশন করা হয় দরিদ্র মানুষ, পথচারী, শ্রমজীবী, ভ্রমণকারী মূলত যে, কেউ প্রয়োজন অনুভব করলেই বসে খেতে পারেন। ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থান  কোনো কিছুর ভিত্তিতেই এখানে বিভাজন নেই; বরং এটি এক উন্মুক্ত মানবিক আয়োজন।

ইতিহাসবিদদের মতে, Ma’edatur Rahman- এর ধারণাটি বহু শতাব্দী আগে ইসলামি দাতব্য সংস্কৃতির অংশ হিসেবে গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু দান বা সদকার বিষয়েই সীমাবদ্ধ থাকেনি; বরং সামাজিক সংহতি, প্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে।রমজান মাসে রোজাদারদের ইফতার করানো ইসলামে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচিত। সেই ধর্মীয় অনুপ্রেরণাই এই আয়োজনকে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রেখেছে দেশটির ধর্মপ্রাণ মানুষেরা।এই দস্তরখান বা টেবিল গুলো সাধারণত আয়োজন করেন ধর্নাট্য ব্যাক্তি, স্থানীয় স্বেচ্ছাসেবকরা, মহল্লার বাসিন্দারা, ব্যবসায়ী, দাতাগণ, সামাজিক ও দাতব্য সংগঠন।

অনেক ক্ষেত্রে দেখা যায়, পুরো পাড়া-মহল্লা মিলে একটি মায়েদাতুর রহমান পরিচালনা করছে। কেউ খাবারের খরচ দেন, কেউ রান্না করেন, কেউ পরিবেশন করেন -সব মিলিয়ে এটি এক সম্মিলিত সামাজিক উদ্যোগ। ইফতার আয়োজনে এখানে সাধারণত মিশরের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী খেজুর দিয়ে রোজা ভাঙা হলেও  কোষাফ ও তাজা ফলের নির্যাস পান করার মাধ্যমে ইফতার শুরু করেন। পরে মা’হসী (আংগুর পাতা, বেগুন, জুকিনি, বাঁধা কপির ভেতরে ভাত) মলোকাইয়া (পাট শাকের স্যুপ), বামিয়া মা’ লাহমা (মাংস ও ঢেঁড়শ ভুনা), ফেরাখ মা’হামারা (মুরগির গ্রীল/ রোস্ট) এইস বেলাদী (দেশীয় আটার রুটি), তাজা ফল ও পুদিনা পাতার চা ইত্যাদি। খাবারের মান ও পরিমাণও বেশ উদার। অনেক সময় রেস্টুরেন্ট বা বড় ব্যাবসায়িক প্রতিষ্ঠানও এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়।মায়েদাতুর রহমান শুধু ক্ষুধা নিবারণের উদ্যোগ নয়; এটি সামাজিক বন্ধন দৃঢ় করার এক শক্তিশালী মাধ্যম। এতে—দরিদ্র ও বিত্তশালীর দূরত্ব কমে পথচারী ও অপরিচিত মানুষের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে সমাজে দান ও সহমর্মিতার সংস্কৃতি জোরদার হয় একই টেবিলে বসে নানা শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ইফতার করেন যা বাস্তবে সামাজিক সমতার এক সুন্দর প্রতীক।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আধুনিক ব্যস্ত নগর জীবনে, যেখানে মানুষ ক্রমেই একাকী হয়ে পড়ছে, সেখানে Ma’edatur Rahman মানবিকতার উষ্ণ বার্তা বহন করে। এটি মনে করিয়ে দেয় — সমাজের শক্তি লুকিয়ে আছে পারস্পরিক সহমর্মিতা, ভাগাভাগি ও মানবিক দায়িত্ববোধে। রমজান মাসে মিশরের এই ঐতিহ্য তাই শুধু ধর্মীয় আচার নয়, বরং মানবিকতার এক অনুপম সামাজিক আন্দোলন — যা বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস হতে পারে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক