সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নারীর শক্তি, সমাজের আয়না

বাকি উল্লাহ খান প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৫২ এম
নারীর শক্তি, সমাজের আয়না

বিশ্ব সভ্যতার নির্মাণ কাজ নারী-পুরুষের চার হাত আর কারিগরি প্রযুক্তির বিবর্তনের সমন্বয়ে তৈরি হয়েছে। যারা বিশ্বাস করেন না, তারা এই ছবির নারীদের ভূমিকা দেখে একটু অতীত ভেবে দেখতে পারেন। দৃষ্টিভঙ্গিতে কুরুচিপূর্ণতা আর কুসংস্কার চাপিয়ে নিজেদের স্বার্থে নারীকে পুরুষ ঠেলে অন্দরে প্রবেশ করাতে সমর্থ হয়েছে। নারী শক্তি অন্দরে ব্যবহৃত পদার্থ আর পুরুষ তার ভোগের বস্তুতে পরিণত  করেছে।

এখানে নারীর বড় একাংশ তার শক্তিতে যোগ্য হওয়া সত্ত্বেও সেই শক্তি কাজে না লাগিয়ে নিজেরা অন্যরকম অলসতার ভোগে শৃঙ্খলে আটকে পড়েছে।
তাই তো বলা হয় – নারী পারে না, পারবে না বা অযোগ্য, অবলা, কমজোরি এবং সন্তান উৎপাদনের একটা যন্ত্র বিশেষ। কত কৌশল! কত শঠতা! কত ধর্মের অপব্যবহার! কত অপরাজনীতি দিয়ে নারীকে ছোট করা হচ্ছে, আবদ্ধ করা হচ্ছে।

নারী যদি ঘণ্টার পর ঘণ্টা মাথায় পাথরের টুকরোর টুপরী বহন করতে পারে, পরিশ্রম করতে পারে তবে কেন তাকে ঘরে পাঠাবেন? কেন তাকে তার শক্তি এবং শ্রমের মর্যাদা দেবেন না? নির্মাণকাজ চলছে এমন প্রতিটি স্থানেই এক শ্রেণির নারীরা যোগ্যতার সাথে এমন পরিশ্রমের কাজ করছে। দেখছেনও সবাই, কিন্তু চাইলে আর অভ্যস্ত হলে সব নারীরাই যে এমনভাবে নিজের শক্তি কাজে লাগাতে পারে—সে ব্যাপারে কি কারও কোনো সন্দেহ আছে?

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হা কিছুটা আছে! কারণ আমরা যে সব নারীদের এই সব নারীদের সাথে তুলনা করব মানে নিজেদের স্বজন নারী তাদেরকে আমরা অবৈজ্ঞানিক নিয়ম দিয়ে চলতে-ফিরতে পঙ্গু করে রেখেছি। পাঁচ কদমও হাঁটতে পারে না এবং পাঁচ হাত সাঁতার পর্যন্ত জানে না। মানুষ সে হোক নারী অথবা পুরুষ চাইলেই সে স্বাভাবিক কাজ নিজেদের শক্তি এবং মেধা প্রয়োগ করে করতে পারে। দরকার করানো এবং করা।

সৌদি নারীরা সুপার শপের কাজে ফিরে আসতে পারবেন এটাও ছিল এক সময়ে স্বপ্ন। সৌদি বিমানবন্দরে অচল মানুষ এবং মালামাল বহন করা ট্রান্সপোর্টগুলোর অর্ধেকের চালক এখন নারী, পুলিশ নারী।, বিমান যাত্রীদের বোর্ডিং নিয়ন্ত্রণে অর্ধেক নারী। ক’দিন পূর্বেও এমন দৃশ্য  তারা চাইছে বলেই সম্ভব হয়েছে।

আর আমরা নিজেদের পেছনে তাকাই না। শতভাগ চাকরিরত নারীদের পুরুষালী ভর্তুকি দিয়ে, রাষ্ট্রের অর্থ প্রণোদনা দিয়ে তাদের নিজেদের ঘরের অন্দরে পাঠাতে চাই। সন্তান তৈরির মেশিন বানাতেই চাই, বিয়ের নামে একাধিক নারীকে ভোগ করতে চাই। যদিও কর্মক্ষম, জ্ঞানী, বুদ্ধিমতি নারীর চোখে চোখ রাখবার ক্ষমতাও এমন সব পুরুষের থাকে না। আবার এমন সব অপযুক্তির পক্ষেই আছেন নারীদের এক বড় অংশ! তারাই বরং আজ অপশক্তি হয়ে দাঁড়িয়েছে।

শেষ করব একটু প্রশ্ন দিয়ে,  জ্বর হলে নারী আর পুরুষ কি আলাদা আলাদা ট্যাবলেট বা ওষুধ পান করে, নাকি একই প্যারাসিটামল? মানুষের রোগমুক্তি আর নারীমুক্তির ওষুধটা একই, ওরা পারছেন মানে সবাই পারবেন।

উন্নত দেশে এসব পেশায়—বিশেষ করে রঙ আর প্লাস্টারের কাজে তো নারীরাই এখন বেশি। গাড়ি চালনায় বড় একাংশই নারী। প্রযুক্তির কল্যাণে ক’দিন পরে যদিও গাড়িও চলবে ড্রাইভিংবিহীন।

শেষ কথাঃ যারা ভোট পেতে বেহেশতের টিকিট বিক্রি করছেন, তারা কি এই সব শ্রমজীবী নারীর মাথার টুপরীটা নিজেদের মাথায় নেবেন? বা কখনো নিয়েছেন? যিনি ইট, বালু, পাথর, সিমেন্টের হিসাব রাখছেন, তার শক্তি ঐ নারীর চেয়ে কম? তিনি বা অন্যরা কি ভদ্রতা বা মানবিকতা দেখিয়ে কখনো বলেছেন, “বোন! তোমার কষ্ট হচ্ছে! দাও তোমার মাথার পাথরভরা টুপরীটা আমি টানি”?

যারা এখন ভোট চাইছেন ঐ নারীর মতো মানুষের কাছে, তারা কি একবারও এমন মানবিক মানুষ হবার উদাহরণ সৃষ্টি করেছেন? নাকি অভাবী স্ট্যাটাসটাকে এখন নবাবী এবং স্বাভাবিক করতে নেওয়া সকল কৌশল অবলম্বন করে সার্থক হয়েছেন? ক্ষমতায় যেতে নারীবিদ্বেষীদের সাথে ভোটের জোট করেছেন। বেহেশতের টিকিট বিক্রির সঙ্গী হয়েছেন।

দুই বেলা অপুষ্টিকর খাবার আর অস্বাস্থ্যকর পরিবেশে ভারী শ্রমেও নারী কিন্তু দমে না। শুধু মনে করবার চেষ্টা করুন আপনার রোগ সারতে অ্যান্টিবডি নিতে হয়, ওদের অ্যান্টিবডি ওদের শরীরেই তৈরি হয়। এই নিয়ম নারী পুরুষ সবার জন্যই সমান প্রযোজ্য।

সুতরাং পাঠক আপনার কাছে প্রস্ন  চোখ খুলে দেখুন তো—
নারীর মুক্তি কোথায়?
নারীকে স্বাবলম্বী করা?
নাকি অন্দরে ঠেলে দেওয়া? –

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক