মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইতালিতে ৭ বছর পর পাসপোর্ট পেলেন বিএনপি নেতা সোহাগ খান: তারেক রহমান ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইতালি প্রতিনিধি, প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম
ইতালিতে ৭ বছর পর পাসপোর্ট পেলেন বিএনপি নেতা সোহাগ খান: তারেক রহমান ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

দীর্ঘ ৭ বছরের আইনি ও রাজনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে পাসপোর্ট হাতে পেয়েছেন ইতালি বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক এবং প্রবাসী জুলাই-গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম সংগঠক সোহাগ খান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁর পাসপোর্ট ব্লক করে রাখা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

পাসপোর্ট প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সোহাগ খান জানান, বিগত সরকারের আমলের ব্লকিংয়ের কারণে তিনি চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমনকি একপর্যায়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে বিপুল পরিমাণ অর্থ খুইয়েও কোনো সমাধান পাননি। পরবর্তীতে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কোনো প্রকার অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই দ্রুততম সময়ে তিনি নতুন পাসপোর্ট হাতে পান।

এই সংকট নিরসনে সহযোগিতা করায় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, রোম দূতাবাসের রাষ্ট্রদূত রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনৈতিক কারণ ও অনিয়মের অভিযোগ

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুসন্ধানে জানা যায়, ২০১৩ সালে ইতালিতে আসার পর থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সোহাগ খান। পরবর্তীতে ২০১৫ সালে বাংলাদেশে এসে এমআরপি (MRP) পাসপোর্ট নবায়ন করেন। তবে ২০২০ সালে মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় আবেদন করলে বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগে তাঁর আবেদনটি স্থগিত করা হয়।

সোহাগ খানের অভিযোগ, তৎকালীন রাষ্ট্রদূত শামীম আহসান ও তাঁর সহযোগীদের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর পাসপোর্ট আটকে রাখা হয়েছিল। পাসপোর্ট জটিলতা ও স্বজন হারানোর বেদনা দীর্ঘ ৭ বছর পাসপোর্ট না থাকায় সোহাগ খানের ব্যক্তিগত জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। মানসিক দুশ্চিন্তায় দীর্ঘদিন তিনি স্বাভাবিক কাজকর্ম থেকেও বঞ্চিত ছিলেন।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ২০২১ সালে তাঁর বাবা মৃত্যুবরণ করলেও পাসপোর্ট জটিলতার কারণে শেষবারের মতো বাবাকে দেখতে বা জানাজায় অংশ নিতে তিনি দেশে ফিরতে পারেননি।​ইতালিতে পাসপোর্ট সংক্রান্ত নানাবিধ মানসিক চাপে প্রবাসীদের চরম ভোগান্তির কথা স্মরণ করে সোহাগ খান সকল প্রবাসীকে যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আইনি পথে সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইতালিতে প্রবাসীদের অধিকার আদায়ের আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া এই বিএনপি নেতা সংকটে পাশে থাকা সংবাদকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।
​দীর্ঘদিনের আইনি বাধা কাটিয়ে পাসপোর্ট হাতে পাওয়ায় তিনি এখন দ্রুত দেশে ফিরে মরহুম বাবার কবর জিয়ারত এবং মায়ের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ভবিষ্যতে আরো সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক