বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই স্পেনে বিদ্বেষের শিকার ইয়ামাল
২০২৬ বিশ্বকাপ জয়ের পর স্পেনে উচ্ছ্বাসের মধ্যেই তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে।
স্পেনের ‘অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে অনলাইনে ঘৃণামূলক কনটেন্ট ব্যাপক বেড়েছে। শুধু জুন মাসেই ৪০ হাজার ৮৬১টি বৈষম্যমূলক পোস্ট শনাক্ত করা হয়।
ইয়ামাল সবচেয়ে বেশি আক্রমণের শিকার হন তার পারিবারিক পরিচয় ও ধর্মীয় পটভূমিকে কেন্দ্র করে। তার বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘৃণামূলক বার্তার ৮৮ শতাংশই উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের লক্ষ্য করে ছড়ানো হয়েছে। এছাড়া অভিবাসীদের নিয়ে হুমকি, অপমান ও সহিংসতার উসকানিমূলক পোস্টও বেড়েছে।
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্টও ছড়ানো হয়েছে ইয়ামালকে ঘিরে। সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন বিদ্বেষ এখন শুধু খেলাধুলা নয়, সমাজেও বিভাজন তৈরি করছে।









