যুক্তরাজ্যে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের এমবিই-কে গোলাপগঞ্জ ট্রাস্টের সংবর্ধনা
যুক্তরাজ্যে দীর্ঘদিনের সমাজসেবা, কমিউনিটি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের এমবিই-কে জমকালো সংবর্ধনা দিয়েছে ‘গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. দিলওয়ার হোসেন। সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সদস্য মারুফ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির।
স্বাগত বক্তব্যে সংগঠনের নির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু বলেন,
”আবু তাহের এমবিই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তাঁর কর্মময় জীবন ও সমাজসেবা আমাদের নতুন প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় আবু তাহের এমবিই-এর অবদান অনন্য ও অনুকরণীয়। তাঁর নিষ্ঠা, বলিষ্ঠ নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও কমিউনিটিকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সম্মাননা প্রদান,অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আবু তাহের এমবিই-এর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুম-এর গ্রন্থনা ও পরিকল্পনায় তৈরি এই প্রামাণ্যচিত্রটি উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আবু তাহের এমবিই-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফারুক আহমেদ (লেখক ও গবেষক) আতাউর রহমান মিলাদ (কবি)
হারুন মিয়া (শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান)
মাসুক আহমেদ (সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে) সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দ: রফিকুল ইসলাম নজরুল, আব্দুস সামাদ, মারুফ রশিদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, আব্দুল কাদির ও ফখরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য ও সংহতি প্রকাশ করেন:
সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সায়াদ আহমেদ সাদ (প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে), আমিনুল হক জিলু (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন), মিতা তাহের, কবি মোহাম্মদ ইকবাল (সভাপতি, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য), সাংবাদিক ও কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি মোসাহিদ খান, কবি নোমান আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল, সিনিয়র সাংবাদিক মোতাহির চৌধুরী, কবি ও লেখক মুজিবুল হক মনি, মকসুদ ইবনে আনিছ, জিয়া উদ্দিন (সাবেক প্রভাষক, চন্দরপুর ডিগ্রি কলেজ), ড. আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব), সিদ্দিকুর রহমান (সাধারণ সম্পাদক, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে), শামীম আহমেদ (কোষাধ্যক্ষ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে), কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল আলম বাবুল।
এছাড়াও সংগঠনের পক্ষে সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সিনিয়র সদস্য ইকবাল আহমদ চৌধুরী ও জিল্লুল করিম চৌধুরীসহ কমিউনিটির বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













