সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন: লন্ডনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বইমেলার উদ্বোধন

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম
প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন: লন্ডনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বইমেলার উদ্বোধন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব’। শনিবার দুপুর ১টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মিলনায়তন যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
​উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা

​বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রূপা চক্রবর্তী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ।

​উদ্বোধনী পর্বে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রূপা চক্রবর্তী বলেন,
“প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে।​বিশেষ অতিথির বক্তব্যে অনুবাদক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে পৌঁছে দিতে অনুবাদের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, কবি শামীম আজাদ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সাহিত্যচর্চার অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​সম্মাননা ও পুরস্কার প্রদান

অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখকমাসুক ইবনে আনিসকে ‘সাহিত্য পদক’ প্রদান করা হয়। গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘গুণীজন সম্মাননা’ লাভ করেন গবেষক ফারুক আহমদ। এছাড়া, সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পান হেনা বেগম ও নূরজাহান শিল্পী। ‘ডিস্টিংগুইশড ফ্রেন্ড রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় শেবুল চৌধুরীকে।​

দিনব্যাপী বৈচিত্র্যময় আয়োজন

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার প্রথম দিনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ছিল স্বাগত বক্তব্য, স্মারক সম্মাননা প্রদান, ‘তৃতীয় বাংলা’র মোড়ক উন্মোচন, ‘শব্দের অনুরণন’ শীর্ষক আবৃত্তি, দশ কবির কবিতা পাঠ, বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা নিয়ে সেমিনার, ‘পোয়েট্রি ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ’ এবং ‘মিট দ্য পাবলিশার্স’সহ নানা আয়োজন।

​কবি শামীম আজাদ ও ব্রিটিশ কবি মাইক রেগেটের তত্ত্বাবধানে বিবিপিসি (BBPC)-এর সদস্যরা কবিতা আবৃত্তি, অনুগল্প পাঠ এবং সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিখ্যাত ব্রিটিশ কবি স্টিফেন ওয়াট​দ্বিতীয়

দিনের কর্মসূচি ও সাংস্কৃতিক পর্ব   

উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে নতুন বইয়ের মোড়কউন্মোচন, ‘দুরন্তের প্রতিধ্বনি’, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘সাহিত্যে অনুধ্যান’, ‘বিবিপিসি-শামীম আড্ডা’ এবং কবিতা পাঠ। এছাড়া উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে শাহানা বাজপেয়ীর একক সঙ্গীত সন্ধ্যা। প্রথম দিনের সাংস্কৃতিক পর্বেও শাহানা বাজপেয়ী তাঁর চমৎকার সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

​নেপথ্য কারিগর ও আশাবাদ,
​অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল এবং সাধারণ সম্পাদক কবি উদয় শংকর দুর্জয়। বিভিন্ন পর্ব পরিচালনায় ছিলেন স্মৃতি আজাদ, হেনা বেগম, ড. আজিজুল আম্বিয়া, রওশনারা মনি, তানজিলা ও লুৎফুন্নাহার। ‘দুরন্ত’-এর কবিদের নিয়ে বিশেষ সাহিত্য পর্ব পরিচালনা করেন কবি আহমদ হোসেন হেলাল ও নোমান আল মনসুর। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মুহিত, আসমা মতিন এবং শামসুল হক শাহ আলম।
​আয়োজকরা আশা প্রকাশ করেন, এই বইমেলা প্রবাসে বাংলা ভাষার বিকাশে এবং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক