সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফেনী এসোসিয়েশন জার্মানির উদ্যোগে প্রবাসীদের আনন্দঘন মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার,জার্মানি প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:০৪ পিএম
ফেনী এসোসিয়েশন জার্মানির উদ্যোগে প্রবাসীদের আনন্দঘন মিলনমেলা

পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি স্থানীয় পার্কে প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ জুন) ফেনী এসোসিয়েশন জার্মানির উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আয়োজক ফেনী এসোসিয়েশন হলেও, এতে জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশের সকল জেলার প্রবাসীরা অংশ নেন। ফলে পুরো আয়োজনটি রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের এক মহা-মিলনমেলায়।
​

সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সহ-সভাপতি ফারুক হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
​আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগির, সমাজসেবা সম্পাদক মাস্টার শাহজাহান এবং কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম আরমান, আশরাফুর রহমান সবুজ, শরিফুল ইসলাম সোহেল, রেহমান ওয়াহেদ, সোহাগ ফারুক, আহমেদ শাকিল ও ইউসুফ সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজার এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
​নেতৃবৃন্দ বলেন, ফেনী এসোসিয়েশন জার্মানি শুধু উৎসব-মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

​দিনব্যাপী এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠাপুলিসহ দেশীয় খাবারের রাজকীয় আয়োজন। প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেয়ে এমন চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছা্বাস প্রকাশ করেন সাধারণ প্রবাসীরা। তারা বলেন, এই ধরনের মিলনমেলা প্রবাসে পারস্পরিক সামাজিক বন্ধন অটুট রাখতে এবং একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন স্তরের সুধীজন ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল খালেদ ও খালেদ মাহমুদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন সংগঠনের নারী সদস্যরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা আলম রুমা, ফারজানা রেজা কনা, তাসলিমা নাসরিন, ইয়াসমিন আহমেদ মিতা, আসমা শেখ, বকুল রহমান, রাজিয়া সুলতানা, আরিফা আক্তার রুনি ও সানজিদা হোসেন মিমসহ আরও অনেকে। ​সবশেষে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রবাসীদের এই মিলনমেলার সমাপ্তি ঘটে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক