সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচন: বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের উপস্থিতিতে জমজমাট লড়াই

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৫৩ এম
টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচন: বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের উপস্থিতিতে জমজমাট লড়াই

লন্ডনের পূর্বাঞ্চলীয় বাংলাদেশি অধ্যুষিত বরো টাওয়ার হ্যামলেটসে (Tower Hamlets) স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বইছে ভোটের হাওয়া। আগামী ৭ মে (২০২৬) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মেয়র পদে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ লড়াইকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিশেষ করে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।

​মূল প্রতিদ্বন্দ্বিতায় যারা রয়েছেন
​

বর্তমান মেয়র লুৎফুর রহমান আবারও তাঁর দল ‘অ্যাসপায়ার পার্টি’ (Aspire Party) থেকে জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলামকে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন জামি আলী এবং লিবারেল ডেমোক্র্যাটস থেকে লড়ছেন মোহাম্মদ আব্দুল হান্নান।
​অন্যদিকে কনজারভেটিভ, গ্রিন পার্টি, রিফর্ম ইউকে এবং অন্যান্য দলের প্রার্থীরাও সক্রিয় রয়েছেন, যা নির্বাচনের লড়াইকে বহুমাত্রিক করে তুলেছে।
​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ?
​

টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই বরোর দুটি সংসদীয় আসনে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই এমপি—রুশনারা আলী ও আপসানা বেগম। ফলে স্থানীয় কাউন্সিল ও মেয়র পদেও বাংলাদেশি নেতৃত্ব বজায় রাখার লড়াইটি এবার অত্যন্ত মর্যাদার।
​

প্রার্থীদের প্রধান অঙ্গীকার
​

লুৎফুর রহমান (অ্যাসপায়ার): তাঁর মেয়াদে হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

​সিরাজুল ইসলাম (লেবার): আবাসন সংকটের সমাধানে ৫ হাজার নতুন ঘর নির্মাণের বড় পরিকল্পনা তুলে ধরেছেন।
​জামি আলী (স্বতন্ত্র): প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচিত হওয়ার ১০০ দিনের মধ্যে কাউন্সিল ব্যয়ের ‘ইন্ডিপেন্ডেন্ট অডিট’ করার অঙ্গীকার করেছেন।
​মোহাম্মদ আব্দুল হান্নান (লিবারেল ডেমোক্র্যাটস): পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
​

ভোটারদের প্রতি বিশেষ নির্দেশনা

​যুক্তরাজ্যের নির্বাচনী আইন অনুযায়ী, ভোটকেন্দ্রে অবশ্যই বৈধ ফটো আইডি (যেমন: পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) সঙ্গে আনতে হবে। পরিচয়পত্র ছাড়া কোনো ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন না।
​
​লন্ডনের ব্যস্ত নগরজীবনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে টাওয়ার হ্যামলেটস। বাংলাদেশি কমিউনিটির জোরালো প্রভাব আর একাধিক যোগ্য প্রার্থীর উপস্থিতি নির্বাচনকে প্রতিযোগিতামূলক করে তুলেছে। এখন শুধু দেখার অপেক্ষা, ভোটাররা আগামী কয়েক বছরের জন্য কার হাতে বরোর দায়িত্ব তুলে দেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক