সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্মৃতি আজাদ:

সংস্কৃতি-মানবাধিকার ও জনসেবায় এক নিবেদিত প্রাণ

আজিজুল আম্বিয়া,লন্ডন প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:২৪ এম
সংস্কৃতি-মানবাধিকার ও জনসেবায় এক নিবেদিত প্রাণ

লন্ডনের ব্ল্যাকওয়াল অ্যান্ড কিউবিট টাউন আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দ্রুত পরিবর্তনশীল এই নগরজীবনে এমন একজন প্রতিনিধির প্রয়োজন, যিনি কেবল রাজনীতির ভাষা বোঝেন না, বরং মানুষের জীবন, সংস্কৃতি এবং প্রাত্যহিক সংগ্রামের বাস্তবতাও গভীরভাবে উপলব্ধি করেন। সেই প্রেক্ষাপটে স্মৃতি আজাদ একটি অত্যন্ত পরিচিত, বিশ্বস্ত এবং পরীক্ষিত নাম।​বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লালপুর গ্রামের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা জনাব রশীদ ঢালীর কনিষ্ঠ কন্যা স্মৃতি আজাদ তিন দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। একজন নিবেদিত সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী ও মানবাধিকারকর্মী হিসেবে তাঁর পরিচিতি সর্বজনবিদিত। বাংলাদেশে থাকাকালীন শৈশব থেকেই তিনি নাটক, আবৃত্তি, সংগীত এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক আবহে গড়ে ওঠা দেশপ্রেম ও ন্যায়বিচারের চেতনা তাঁর চিন্তা ও কর্মজীবনের মূল ভিত্তি।

​১৯৯৫ সালে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের পর তিনি অনুভব করেন যে, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী সাংস্কৃতিক ও সামাজিক প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি। সেই লক্ষ্য থেকেই ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন “Docklands Theatre & Performing Arts”। এটি এখন কেবল একটি সংগঠন নয়, বরং নতুন প্রজন্মের কাছে নিজস্ব পরিচয়, সৃজনশীলতা এবং সামাজিক সচেতনতা পৌঁছে দেওয়ার একটি নির্ভরযোগ্য কেন্দ্র।একজন নাট্যশিল্পী ও সংগঠক হিসেবে স্মৃতি আজাদ অভিবাসী জীবনের গল্প এবং অবহেলিত মানুষের অধিকারের কথা শিল্পকলার মাধ্যমে তুলে ধরেছেন। পাশাপাশি একজন সুপরিচিত আবৃত্তিকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন রেডিও, টেলিভিশন এবং কমিউনিটি প্ল্যাটফর্মে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা রাখছেন।

​স্মৃতি আজাদের কর্মতৎপরতা কেবল সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। বর্তমানে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটি (যুক্তরাজ্য শাখা)-এর সহ-সভাপতি এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৫ বছর ধরে তিনি লন্ডনে ‘বাংলাদেশ বইমেলা’র মতো গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে যুক্ত থেকে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছেন।রাজনৈতিক অঙ্গনেও তাঁর পদচারণা অত্যন্ত বলিষ্ঠ। যুক্তরাজ্যের লেবার পার্টির একজন একনিষ্ঠ সদস্য হিসেবে তিনি পপলার অ্যান্ড লাইমহাউস এলাকায় জি.সি সদস্য এবং ব্ল্যাকওয়াল ও কিউবিট টাউন শাখার নারী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি তাঁর গভীর মমতা তাঁকে একজন দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি ব্ল্যাকওয়াল অ্যান্ড কিউবিট টাউন ওয়ার্ড থেকে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সঙ্গে একই প্যানেলে রয়েছেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম এবং কাউন্সিলর প্রার্থী অ্যালেক্স স্ট্যানলি (Alex Stanly) ও আনোয়ার পুনেকার (Anwar Punekar)।স্মৃতি আজাদের নির্বাচনী অঙ্গীকার অত্যন্ত সুনির্দিষ্ট: সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কমিউনিটি গড়ে তোলা। তিনি এমন একজন প্রতিনিধি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে সাধারণ মানুষ সবসময় পাশে পাবেন—যিনি হবেন দৃশ্যমান, সহজলভ্য এবং দায়বদ্ধ।​বর্তমান সময়ে আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন, যা অভিজ্ঞতা, সততা এবং মানুষের প্রতি গভীর মমত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। স্মৃতি আজাদ সেই আস্থার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

​আগামী ৭ই মে, আপনার একটি ভোট কেবল একজন প্রার্থী নির্বাচন করবে না, বরং আপনার কমিউনিটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং মানবিক সমাজ গড়তে স্মৃতি আজাদের জয় নিশ্চিত করা সময়ের দাবি।

লেখক: ড. আজিজুল আম্বিয়া কলাম লেখক ও গবেষক

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক