সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি!

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি!

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে গত বছর ১৬ ডিসেম্বর আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটি ছিল সর্বোচ্চ দর। স্বাভাবিকভাবেই খবরটি দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের সাড়া ফেলে।

তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর বিরোধিতার মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে দলে না রাখার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তের পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং বিষয়টি ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় রূপ নেয়।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ খেলতে আপত্তি জানায়। পরবর্তীতে অবস্থান পরিবর্তন না করায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অন্যদিকে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, উপমহাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবং বাংলাদেশের ঘটনা—দুইয়ের সমন্বয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ফলে সবচেয়ে প্রত্যাশিত ভারত–পাকিস্তান ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে বিপুল বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকায় পরিস্থিতি আরও আলোচিত হয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাজার তৈরি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১২০ কোটি টাকার সমান। ম্যাচটি না হলে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

এর আগে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে প্রায় ৩৩০ কোটি টাকার ক্ষতির সম্ভাবনার কথাও উঠে এসেছিল।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার ফলে শুধু ক্রিকেট প্রশাসন নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শকরাও। বাংলাদেশের সমর্থকেরা বিশ্বকাপে নিজেদের দলকে দেখতে পাচ্ছেন না, আর বিশ্ব ক্রিকেটও হারাতে পারে সবচেয়ে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, একটি ফ্র্যাঞ্চাইজি লিগে একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু হয়ে তা ধাপে ধাপে আন্তর্জাতিক ক্রিকেটের বড় টুর্নামেন্ট পর্যন্ত প্রভাব ফেলেছে। বিষয়টিকে অনেকেই ‘ডমিনো ইফেক্ট’-এর সঙ্গে তুলনা করছেন—যেখানে একটি ছোট সিদ্ধান্ত ধারাবাহিক প্রতিক্রিয়ার মাধ্যমে বড় সংকটে রূপ নেয়।

আইসিসির সাবেক যোগাযোগ প্রধান সামি-উল-হাসান ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, বিসিসিআই চাইলে বিষয়টি প্রকাশ্যে না এনে ব্যক্তিগতভাবে সমাধান করতে পারত। তার মতে, প্রকাশ্য ঘোষণা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

বিশ্লেষকদের মতে, উপমহাদেশের ক্রিকেটে রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থ ক্রমেই প্রভাব বিস্তার করছে। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন—যা ক্রিকেট প্রশাসনে রাজনীতির প্রভাবের উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।

অনেকে মনে করেন, ভারত–পাকিস্তান ম্যাচ আইসিসির অন্যতম বড় আয়ের উৎস হওয়ায় বৈশ্বিক টুর্নামেন্টে দুই দলকে মুখোমুখি করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে দেখা গেছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, মাঠের খেলার পরিবর্তে যখন রাজনীতি ও অর্থনৈতিক হিসাব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, তখন সবচেয়ে বেশি হতাশ হন সাধারণ দর্শকরা।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে এখনো পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা থাকলেও অনেকেই মনে করছেন, সংকটটি শুধুমাত্র ক্রিকেটীয় যুক্তিতে সমাধান করা কঠিন। ফলে ক্রিকেট এখন শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থের প্রভাবেই পরিচালিত হচ্ছে—এমন মন্তব্যও উঠে আসছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক