সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ভোটের নিরাপত্তায় ‘আয়রন শিল্ড’: দেশজুড়ে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
ভোটের নিরাপত্তায় ‘আয়রন শিল্ড’: দেশজুড়ে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন

ভোটের নিরাপত্তায় ‘আয়রন শিল্ড’: দেশজুড়ে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন

নির্বাচনী ডামাডোলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সংস্থাটির সদর দপ্তর জানিয়েছে কমা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলাতেই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেবল ভ্রাম্যমাণ দল নয় কমা বরং স্ট্রাইকিং ফোর্স হিসেবেও তারা রণক্ষেত্রে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন কমা দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনী দায়িত্ব পালন করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের ৩০০টি সংসদীয় আসনেই ঝুঁকি ও সংবেদনশীলতা বিবেচনায় বিজিবি সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।

এবারের নির্বাচনে বিজিবি কেবল প্রথাগত টহল নয় কমা বরং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করছে। বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড গুরুত্বপূর্ণ কেন্দ্র ও স্পর্শকাতর এলাকায় বিস্ফোরক বা নাশকতামূলক দ্রব্য শনাক্তে কাজ করবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ড্রোন ও শরীরে ধারণযোগ্য ক্যামেরার মাধ্যমে অপরাধীদের ডিজিটাল নজরদারির আওতায় আনা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি কয়েক মিনিটের মধ্যে মোকাবিলা করতে বিশেষ র‍্যাপিড অ্যাকশন টিম প্রস্তুত রয়েছে।

ভৌগোলিকভাবে দুর্গম এলাকা কিংবা জরুরি কোনো পরিস্থিতিতে দ্রুত বল প্রয়োগ বা উদ্ধার কাজ চালানোর জন্য বিজিবির হেলিকপ্টার ইউনিটকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। বিশেষ করে কোনো কেন্দ্রে বড় ধরনের গোলযোগের খবর পাওয়া মাত্রই আকাশপথে কুইক রেসপন্স ফোর্স পৌঁছে যাবে। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক টহলে থাকবেন।

বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কমা তারা একটি সুশৃঙ্খল ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। প্রিজাইডিং অফিসাররা সহায়তা চাইলে কিংবা কেন্দ্রে জাল ভোট বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে আইনি হস্তক্ষেপ করবে।

ইতিপূর্বেই বাহিনীর সদস্যদের বিশেষ ব্রিফিং কমা আচরণবিধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হয়েছে। বিজিবির নিরাপত্তা মানচিত্রে এক নজরে ৩৭ হাজারেরও বেশি সদস্যের উপস্থিতি দেখা যাচ্ছে যেখানে মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলা কভার করা হয়েছে।

একক দায়িত্বে থাকা ৬১টি সীমান্ত উপজেলাসহ ৩০০ সংসদীয় আসনেই মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবির উপস্থিতি থাকবে। অতিরিক্ত শক্তি হিসেবে হেলিকপ্টার কমা ড্রোন কমা ডগ স্কোয়াড এবং থার্মাল ইমেজিং ডিভাইস ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় বিজিবি সদস্যদের এই মোতায়েন কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাহীন করতে বিজিবির এই কঠোর অবস্থান এখন রাজপথে দৃশ্যমান।

 

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক