সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সন্তানকে অতিমাত্রায় শাসন ক্ষতিকর

ফারহানা মোবিন, চিকিৎসক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম
সন্তানকে অতিমাত্রায় শাসন ক্ষতিকর

সন্তানকে অতিমাত্রায় শাষণ করলে হিতে- বিপরীত হবে।  আমাদের শিশু কিশোর বয়সে ইন্টারনেট ছিল না।  এতগুলো টিভি চ্যানেল আর সোস্যাল মিডিয়া ছিলনা।  আমাদের শিশু কিশোর বয়সের তুলনায় এখনকার শিশু কিশোররা অনেক বেশি বুদ্ধিমান। আমাদের তুলনায় তাদের মেধা চিন্তার বিস্তৃতি
বেশি, তাদের আশা, আকাঙ্খা  এবং  আত্নসম্মান বোধও অনেক বেশি।

আমরা যখন ছোট ছিলাম তখন কোন ভুল করলে বাবা, মা, বড় ভাই এবং বোনের কাছে বকা মারও খেয়েছি। মন খারাপ করে চোখের পানি মুছে নিজেরাই স্বাভাবিক হয়ে যেতাম। কিন্তু এখনকার শিশু কিশোরদের অতিমাত্রায় বকা বা শাষণ করলে হিতে-বিপরীত হবার সম্ভাবনা খুব বেশি।

অসংখ্য অভিভাবক ছেলে মেয়েদের লেখাপাড়া, খাবার, সৃজনশীল কাজ নিয়ে অতিমাত্রায় শাষণ করেন। অনেকের ধারণা মোবাইল ফোন, ভিডিও গেম, কার্টুনের যুগে সন্তানকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সামনে বকা দেয়া যেতেই পারে। বকা দিলে সন্তান মা বাবার কথা মতো চলবে। ঠিকমতো লেখাপড়া করবে, সঠিক ভাবে পুষ্টিকর  খাবার খাবে। একদিন বকা বা মার খেয়ে চুপ থাকতে পারে। কিন্তু দিনের পর দিন এই ধরনের পরিস্থিতি চলতেই থাকলে সন্তান এক সময় অতিমাত্রায় তিক্ত বিরক্ত হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গবেষনায় দেখা গেছে যেসব শিশুর অতিমাত্রায় বাবা মায়ের কড়া শাষনের মধ্যে বড় হয়, তারা খুব বেশি আতঙ্কের মধ্যে বড় হয়। এই ধরনের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। তিক্ততা থেকে এসব শিশু কিশোর অধিকাংশ সময়ে তাদের মা বাবা বা বাসার অন্যান্য সদস্যদের সাথেও খারাপ আচরণ করে ফেলে।  সন্তান অতিমাত্রায় দুষ্টামি করলে বা খুব বেশি অবাধ্য হলে তাকে শাসণ করতে হবে। তবে তা সব মানুষের সামনে চিৎকার চেঁচামেচি অপমান অপদস্ত করে নয়।

শিশুদেরকে আদর করে, বার বার বুঝিয়ে বলতে হবে। শিশুদেরকে অতিমাত্রায় বকা দিলে, তাদের সঠিকভাবে  মানসিক বিকাশ  ব্যাহত হতে পারে। তারাও কষ্ট পায়। যেসব শিশু অভিভাবকের কাছ থেকে নিয়মিত অতিমাত্রায়
মধ্য দিয়ে যায়, সেসব শিশুদের মধ্যে আত্নবিশ্বাস কমতে থাকে। তারা একটুতেই ভয় পায়, অনেক সময় বাবা মায়ের কাছে থেকে পাওয়া অতিরিক্ত শাষনের জন্য অন্য মানুষের উপর তিক্ততা বিরক্তি প্রকাশ করে।

বড় হয়ে তারা একা সঠিক সিদ্ধান্ত নিতে প্রায়ই ভুল করে। আবার দেখা যায়, বকা খেতে পারে এই ভয়ে বাবা মায়ের কাছে তারা মিথ্যা বলতে থাকে নিয়মিত।

আবার কিশোর-কিশোরী যারা অতিমাত্রায় বকা, শাষনের বেড়াজালে বড় হয়ে তারা অধিকাংশ সময়ে হীনমন্যতায় ভুগতে থাকে। তারা মনে করে তারা অনেক বড় হয়ে গেছে, বাবা মা তাদের কে বকা দিয়ে তাদের অসম্মান করছেন।

অসংখ্য পরিবারে দেখা যায়, কিশোর-কিশোরী অতিমাত্রায় বকা, তিরস্কার পেতে পেতে অবিভাকদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। অতিরিক্ত শাষনের জন্য এক পর্যায়ে  সন্তানেরা আর অভিভাবকদের কথা শুনতে চায়না। মা বাবার সাথে অনেক শিশু কিশোর মারামারিও করে ফেলে। শিশু বয়সে আপনি খেলনা, মজার খাবার দিয়ে আপনার সন্তানকে বাসায় বসিয়ে রাখতে পারবেন। কিন্তু কিশোর বয়সে তার বন্ধু বান্ধবী হবে।

বাসার বাইরে তার নিজের জগত তৈরী হবে। এই বন্ধুগুলোর মধ্যে কে আপনার সন্তানের জন্য উপযুক্ত, কে আপনার সন্তানের জন্য ক্ষতিকর তা আমাদের বুঝতে হবে।  অনেক অভিভাককে দেখা যায়, লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজেও পুরস্কার পেতেই হবে। পুরস্তার না পেলে আত্নীয়স্বজনের মধ্যে গ্রহনযোগ্যতা কমে যাবে। সামাজিক অবস্থান উঁচুতে যেয়ে পৌছাবে না। এমন ভ্রান্ত ধারনা থেকে সন্তানকে অতি মাত্রায় চাপ দেয়। ক্লাসের পরীক্ষাতে  আশানুরূপ ফলাফল করতে না পারলে শারীরিক আঘাত, অপমান, অপদস্ত করতে দেখা যায়। এই ধরনের আচরণে বাসার সবচেয়ে ছোট শিশুটাও ভয় পেয়ে যায়।

সন্তানের ভালো রেজাল্টের জন্য তাকে বার বার বোঝাতে হবে। তার লেখাপাড়াতে সহযোগিতা করতে হবে।  কোন বিষয় কঠিন হলে সেটা ধৈর্য্যরে সাথে পড়াতে হবে। একটা বিষয় কোন এক বেলাতে পড়তে না চাইল সন্তানের সাথে আলোচনা করে, সে যেই বিষয়টা পড়তে চাই, সেই বিষয়টা তাকে পড়ানো উচিৎ। অথবা সে যদি কোন একবেলা পড়ার পরিবর্তে খেলতে চায়, তাহলে তাকে খেলার সুযোগ দেয়া উচিৎ।

তাদেরকে বকা বা তাদের উপর বিরক্ত হবার পরিবর্তে, যে বিষয় আপনার সন্তান আগে পড়তে চায়, তাকে সেই বিষয় টা পড়তে  দেয়া দরকার।  আমাদের কে বুঝতে হবে, যে এখনকার ছেলে মেয়েদের রেখাপড়া অনেক কঠিন। তাদের খেলার সুযোগ কম।

আমাদের বয়সে আমরা খেলার অনেক ধরনের সুযোগ পেতাম। আমাদের লেখাপড়াও এতোটা কঠিন ছিলনা। কিন্তু এখনকার ছেলে মেয়েদের লেখাপড়া অনেক কঠিন। আমাদেরকে শুধুমাত্র তাদের লেখাপড়া নয়, তাদের পারস্পরিক সব কিছু চিন্তা করে তাদেরকে অতিমাত্রায় শাসণ করার পরিবর্তে কিভাবে আমরা তাদের ভালো বন্ধু হবো,  আমাদেরকে সেই চিন্তা করতে হবে। সন্তানের ভালো বন্ধু হতে পারলে তাদের মন মানসিকতা বুঝতে আমাদের সহজ হবে।

ডাঃ ফারহানা মোবিন

এমবিবিএস, এমএস,পিজিটি ( গাইনী এন্ড অবস্) ,সিসিডি        ( বারডেম হসপিটাল) , সি – কার্ড ( মিরপুর হার্ট ফাউন্ডেশন হসপিটাল), প্রাক্তন মেডিকেল কর্মকর্তা (গাইনী বিভাগ,  স্কয়ার হসপিটাল, গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল।                      বিএমডিসি রেজিষ্ট্রেশন নং – এ ৫৯১৮২

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক