মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মিশরে ফেরাউন খুফুর প্রাচীন সৌর নৌকার সংরক্ষণ কার্যক্রম শুরু

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম
মিশরে ফেরাউন খুফুর প্রাচীন সৌর নৌকার সংরক্ষণ কার্যক্রম শুরু

মিশরের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। ফারাও খুফুর প্রায় ৪ হাজার ৬০০ বছর পুরোনো দুটি সৌর নৌকার মধ্যে দ্বিতীয় নৌকাটির সংরক্ষণ ও পুনঃএকত্রীকরণ কার্যক্রম সম্প্রতি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে (GEM) শুরু হয়েছে।

প্রায় চার বছরব্যাপী এই প্রকল্পটি সম্পূর্ণভাবে জনসমক্ষে পরিচালিত হবে, যেখানে দর্শনার্থীরা সরাসরি সংরক্ষণ প্রক্রিয়া প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। প্রায় ১ হাজার ৬৫০টি কাঠের খণ্ড থেকে নৌকাটি ধাপে ধাপে পুনর্গঠন করা হচ্ছে। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী, ফেরাউন খুফুর মৃত্যুর পর সূর্যদেবতা ‘রা’-এর সঙ্গে পরলোকে যাত্রার উদ্দেশ্যেই এই সৌর নৌকাগুলো নির্মিত হয়েছিল। ফলে এটি শুধু প্রাচীন নৌযান নির্মাণ কৌশলের নিদর্শনই নয়, বরং মিশরীয় ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক সংস্কৃতিরও এক অনন্য প্রতীক।

উল্লেখ্য, খুফুর এই সৌর নৌকাটি ১৯৫৪ সালে গিজার গ্রেট পিরামিডের নিকটে একটি সিল করা গর্তে আবিষ্কৃত হয়। তবে কাঠের অত্যন্ত নাজুক অবস্থার কারণে দীর্ঘদিন এটি খনন ও সংরক্ষণ কার্যক্রমের বাইরে ছিল। অবশেষে ২০১১ সালে শুরু হয় এর আনুষ্ঠানিক খননকাজ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্নতত্ত্ববিদদের মতে, হাজার হাজার বছর মাটির নিচে থাকার ফলে কাঠগুলো তাপীয় ক্ষয় ও পরিবেশগত প্রভাবে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। এ কারণেই কয়েক দশক ধরে গবেষকরা এই প্রকল্পে কাজ করতে সতর্কতা অবলম্বন করেন। পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ সংরক্ষণ প্রক্রিয়া প্রায় চার বছর সময় নেবে এবং তা মিউজিয়ামের ভেতর দর্শনার্থীদের সামনে সম্পন্ন করা হবে।

মিশরের পর্যটনমন্ত্রী শরীফ ফাত্তাহি বলেন, আপনারা আজ একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষণ প্রকল্প প্রত্যক্ষ করছেন। এটি শুধু গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের জন্য নয়, বরং সমগ্র মানবসভ্যতার ঐতিহ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সংরক্ষণ প্রকল্প বিভাগের প্রধান ইসা জিদান জানান, কাঠের তক্তাগুলো ছিল চরমভাবে ক্ষয়প্রাপ্ত ও অত্যন্ত দুর্বল, যার কারণে দীর্ঘদিন প্রত্নতাত্ত্বিক মিশনগুলো এই প্রকল্পে হাত দিতে সাহস পায়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, এই সংরক্ষণ কার্যক্রমে যৌথভাবে কাজ করছেন মিশরীয় ও জাপানি প্রত্নতত্ত্ববিদরা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এ প্রকল্পে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ন্যানো-সেলুলোজ ও ক্লুসেল-ই (Klucel E)সহ বিভিন্ন জৈব উপাদান সংরক্ষণ কাজে ব্যবহার করা হচ্ছে।

এদিকে, একই সময়কালের আরেকটি সৌর নৌকা ইতোমধ্যে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে, যা তুলনামূলকভাবে ভালো অবস্থায় পাওয়া গিয়েছিল। নৌকাটি এর আগে গিজার পিরামিড চত্বরে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হয়েছিল।

চলতি বছরের নভেম্বরের শুরুতে জাদুঘরটি উদ্বোধনের পর থেকেই বিপুল দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শন করছেন, যা ব্যস্ত দিনে প্রায় ২৭ হাজারে পৌঁছাচ্ছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক