সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

অ্যাকশন–অ্যাডভেঞ্চার গেম জিটিএ ফাইভ: এক দশক পেরিয়েও ওপেন–ওয়ার্ল্ড গেমিংয়ের রাজা

প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম
অ্যাকশন–অ্যাডভেঞ্চার গেম জিটিএ ফাইভ: এক দশক পেরিয়েও ওপেন–ওয়ার্ল্ড গেমিংয়ের রাজা

ওপেন–ওয়ার্ল্ড (Open-world) গেমের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা ছাড়িয়ে আইকনে পরিণত হয়েছে। তার মধ্যে অন্যতম গ্র্যান্ড থেফট অটো ফাইভ (Grand Theft Auto V)—সংক্ষেপে জিটিএ ফাইভ। রকস্টার গেমস (Rockstar Games) নির্মিত এই অ্যাকশন–অ্যাডভেঞ্চার (Action-adventure) গেম ২০১৩ সালে প্রকাশের পর থেকে পুরো গেমিং শিল্পকে বদলে দিয়েছে। এক দশক পেরিয়ে গেলেও এর জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া—স্ট্রিমিং প্ল্যাটফর্ম (Streaming platform), ই–স্পোর্টস (E-sports) এবং অনলাইন মাল্টিপ্লেয়ার (Online multiplayer) সংস্কৃতি—সবখানেই এই গেমের দাপট।

জিটিএ ফাইভের প্রধান আকর্ষণ এর বিস্তৃত মুক্ত–বিশ্ব—লস স্যান্টোস (Los Santos) এবং ব্লেইন কাউন্টি (Blaine County)। বাস্তব শহরের মতোই গড়ে ওঠা এই ভার্চ্যুয়াল জগতে খেলোয়াড়েরা যেভাবে ঘুরে বেড়াতে পারেন, সেটা অন্য গেমে কমই দেখা যায়। শহরের রাস্তাঘাট, ট্রাফিক, পাহাড়ি এলাকা, সমুদ্রতট—সবকিছু যেন বাস্তবের প্রতিচ্ছবি। শুধু গল্পই নয়, খেলোয়াড়ের স্বাধীনতাই গেমটিকে অসাধারণ করে তুলেছে।

গেমটির গল্প গড়ে উঠেছে তিন ভিন্ন চরিত্রকে কেন্দ্র করে—মাইকেল ডি সান্তা (Michael De Santa), ফ্র্যাঙ্কলিন ক্লিনটন (Franklin Clinton) এবং ট্রেভর ফিলিপস (Trevor Philips)। একই সময়ে তিন চরিত্র নিয়ন্ত্রণের সুযোগ, দ্রুত চরিত্র বদলের সুবিধা এবং তাদের জটিল আন্তসম্পর্ক—গেমপ্লে (Gameplay) অভিজ্ঞতাকে করেছে অনন্য। প্রতিটি চরিত্রের আলাদা দক্ষতা, ব্যাকস্টোরি (Backstory) এবং মিশন খেলোয়াড়কে বারবার ফিরিয়ে আনে লস স্যান্টোসে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জিটিএ অনলাইন (GTA Online) প্রকাশের পর আরও নতুন মাত্রা পেয়েছে গেমটি। খেলোয়াড়রা এখন নিজেদের গ্যাং গড়ে তুলতে পারেন, ব্যবসা চালাতে পারেন, দুঃসাহসিক ডাকাতি (Heist) পরিচালনা করতে পারেন কিংবা প্রতিযোগিতামূলক রেসে অংশ নিতে পারেন। নিয়মিত আপডেট (Update) এবং ইভেন্ট (Event) যুক্ত হওয়ায় অনলাইন সংস্করণটি এখনো সক্রিয় ও জনপ্রিয়।

উন্নত গ্রাফিক্স (Graphics), চরিত্রের সূক্ষ্ম অভিব্যক্তি, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং ডায়নামিক ফিজিক্স (Dynamic physics) সিস্টেম জিটিএ ফাইভকে করেছে প্রযুক্তিগতভাবে এক অনন্য মানদণ্ড। কনসোল (Console) থেকে পিসি (PC) পর্যন্ত সব প্ল্যাটফর্মে এর স্থিতিশীল পারফরম্যান্স গেমারদের কাছে বাড়তি স্বস্তি দিয়েছে।

জিটিএ ফাইভ শুধু একটি গেম নয়—এটি একটি সাংস্কৃতিক ঘটনা। চলচ্চিত্রে এর প্রভাব, মিম (Meme) সংস্কৃতিতে উপস্থিতি, মডিং (Modding) কমিউনিটির সম্পৃক্ততা—সব মিলিয়ে এটি এখন এক বিশাল ডিজিটাল জগৎ। নতুন প্রজন্মের গেমাররাও জিটিএ ফাইভ দিয়ে তাদের ওপেন–ওয়ার্ল্ড অভিযাত্রা শুরু করছে।

সব মিলিয়ে, জিটিএ ফাইভ আজও গেমিং দুনিয়ায় রাজত্ব করছে। গেমারদের স্বাধীনতা, প্রযুক্তির চমৎকার ব্যবহার এবং রোমাঞ্চকর কাহিনী—সব মিলিয়ে এটি নিঃসন্দেহে সময়ের অন্যতম শ্রেষ্ঠ গেম। গেমিং–বিশ্বে যারা নতুন, কিংবা যারা এখনো লস স্যান্টোসে ঘুরে দেখেননি—তাদের জন্য জিটিএ ফাইভ এখনো এক দুর্দান্ত অভিজ্ঞতার দরজা খুলে দেয়।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক