মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে আটক ২ বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে বৃটেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:১৮ এম
অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে আটক ২ বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে বৃটেন

ব্রিটেনে টানা সাত দিনের বিশেষ অভিযানে ২ জন বাংলাদেশিসহ অবৈধভাবে কাজ করা মোট ১৭১ জন ডেলিভারি ড্রাইভারকে আটক করেছে দেশটির হোম অফিস। এদের মধ্যে অন্তত ৬০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। নভেম্বর মাসজুড়ে চলা গিগ ইকোনমি–বিষয়ক কঠোর নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, আটক ১৭১ জনের মধ্যে ১৬০ জনের ক্ষেত্রে বেআইনিভাবে কাজ করার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। নিরাপত্তার কারণে গ্রেফতার হওয়া দুই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি; তবে হোম অফিস বলছে, তাদের বিরুদ্ধেও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেলিভারি খাতে অবৈধ শ্রম নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছেন। তার নির্দেশে দেশজুড়ে শহর–নগর–উপশহরে অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষের ভাষায়, “বেআইনি কাজ করলে গ্রেপ্তার ও দেশত্যাগ—এটাই সরকারের পরিষ্কার বার্তা।”

এদিকে বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস ডেলিভারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক বৈঠক করে পরিচয় যাচাই আরও কঠোর করার সুপারিশ করেছেন। বিশেষ করে অন্যের নামে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া, পরিচয় গোপন করা এবং অ্যাপ শেয়ারিং—এসব বন্ধে ফেসিয়াল ভেরিফিকেশন সিস্টেমকে আরও কঠোর ও বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়।

অভিযানে বিভিন্ন দেশের নাগরিককে আটক করা হয়—সলিহল থেকে দুই চীনা নাগরিক, লন্ডনের নিউহ্যাম থেকে বাংলাদেশি ও ভারতীয় চার রাইডার এবং নরউইচে তিন ভারতীয় রাইডার। এদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে ডিটেনশন সেন্টার–এ পাঠানো হয়েছে, যাতে দ্রুত ডিপোর্টেশনের প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, আশ্রয়প্রার্থীরা প্রথম ১২ মাস বেতনভুক্ত কাজ করতে পারেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৈধ রাইডারের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ‘গোপনে’ কাজ করার ঘটনা বেড়ে যাওয়ায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বলছে, এই অবৈধ অ্যাকাউন্ট–শেয়ারিং ডেলিভারি খাতের বড় সমস্যা হয়ে উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হোম অফিস সম্প্রতি আশ্রয়প্রার্থী হোটেলগুলোর অবস্থান ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে ভাগ করে নিচ্ছে, যাতে সন্দেহজনক অর্ডার ও কর্মকাণ্ড শনাক্ত করা যায়। ডেলিভারু (Deliveroo), জাস্ট ইট (Just Eat) এবং উবার ইটস (Uber Eats) জানিয়েছে, তারা এখন এলোমেলো ফেসিয়াল চেক আরও জোরদার করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের অভিযোগে ৮,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে—যা আগের বছরের তুলনায় প্রায় ৬৩ শতাংশ বেশি। নতুন বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল পাস হলে গিগ ইকোনমিতে কাজের অনুমতি যাচাই আরও বাধ্যতামূলক হবে।

এদিকে আশ্রয়প্রার্থীদের জন্য বাধ্যতামূলক স্বেচ্ছাসেবী কার্যক্রম চালুর সরকারি প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ৩০০–এর বেশি দাতব্য সংস্থা এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এটি শোষণমূলক এবং মানবিক মানদণ্ডের সঙ্গে বিরোধপূর্ণ।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক