বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের জরুরী সভা অনুষ্ঠিত
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ আগামী ২৯ মার্চ-২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ ২০ নভেম্বর- ২০২৫ শেষ হয়ে যায়। মেয়াদ শেষের ৩ দিন পরে গত ২৩ নভেম্বর অ্যাসোসিয়েশন এর অস্থায়ী হলরুমে C/ Provisiones- 9 এ এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন। সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার ও যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খানের যৌথ সঞ্চালন অনুষ্ঠানে মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ দুলাল সাফা। অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মালেক, কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর।এছাড়াও বিভিন্ন ব্যাবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন
আবুল কালাম আজাদ বেঙ্গল ,মাহবুবুর রহমান ঝন্টু,আবদুল কাইয়ুম সেলিম, আব্দুল কাইয়ুম মাসুক, একরামুজ্জামান কিরন, আবদুল মোজাক্কির,সোহেল আহমেদ সামসু,রাসেল দেওয়ান,হেমায়েত খান,আল আমিন শেখ, ফজলে এলাহী, আহমেদ আসাদুর রাহমান সাদ, আবুল কাসেম মুকুল, এমদাদুল হক, এইচ এম মাসুদুর রহমান ,মিজানুর রহমান,ইনসাফ সুমন,আবুল কাসেম,কাওসার হোসেন টিপু, আবু জাফর রাসেল ,জয়নাল আবেদীন রানা,আসাদ আলী, বেলাল আহমেদ ,ওয়াহিদুজ্জামান,মোহাম্মদ আরাফাত হোসেন, কামরুল ইসলাম,সাইফুল মুন্সি,আব্দুল বাতেন,আবুল হোসেন, ইউনুস আলী ,ডালিম ব্যাপারী রাজু , আকতারুজ্জামান,মোহাম্মদ মাকসুদ উল্লাহ খোকন,জহির উদ্দিন,সায়েম সরকার,ইউসুফ আলী,মুহিব উল্লাহ, সাইফুল ইসলাম ,সাকিব আহমদ ,আজগর আহমদ সহ আরও অনেকে।
পরামর্শ সভায় সবার বক্তব্য শেষে মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার কাইয়ে খেসুস ই মারিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর কার্যালয় ক্রয়ের স্বার্থে বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ আগামী ২৯ মার্চ-২০২৬ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা এবং এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করার পরামর্শ দেন।
অ্যাসোসিয়েশন এর সভাপতি আল মামুন নির্বাচন কমিশন গঠন করার জন্য খোরশেদ আলম মজুমদার ও মোহাম্মদ দুলাল সাফা’কে অনুরোধ জানান তারা যেনো বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত দিনে যায়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদেরকে নিয়ে যথাযথ ভাবে একটি নির্বাচন কমিশন গঠন করেন,যে কমিশন নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করতে পারেন। পরে বিশেষ মোনাজাত ও নৈশভোজের মধ্য দিয়ে সভা শেষ হয়।মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।













