ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়
লন্ডনে বাংলা মিডিয়াকে প্রতিনিধিত্বকারী সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি-এর সাথে মতবিনিময় করেছেন লন্ডন বারো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম।
১৩ নভেম্বর,বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের পিউর চা-ই কাফে কনফারেন্স হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মো. সাজিদুর রহমান। সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু এবং সাংবাদিক এমডি সুয়েজ মিয়া-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন টিমের সদস্য ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, আব্দাল উল্লাহ, আসমা ইসলাম, লিলু তালুকদার, শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ড চেয়ার আনছারুল হক, হোয়াইটচ্যাপেল ওয়ার্ড সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছসহ অনেকে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক তিন প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী, ড. আনসার আহমেদ উল্লাহ ও মো. শাহেদ রহমান, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, সহসভাপতি সাহেদা রহমান, জুবায়ের আহমেদ, যুগ্মসম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ড. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়া উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন,আমি শান্তিময়, সুন্দর ও ঐতিহ্যবাহী টাওয়ার হ্যামলেটস গড়তে আপনাদের সবাইকে সাথে চাই। মিডিয়া ও জনগণের সহযোগিতা পেলে সব বাধা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে আমি বিশ্বাস করি।













