সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাটক মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম
সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাটক মঞ্চস্থ

নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগানকে সামনে রেখে,সৌদি আরবের রাজধানী রিয়াদে ৯ অক্টোবর রাতে জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে  রিয়াদ বাংলাদেশ থিয়েটারে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ,গুণীজন সম্মাননা,সাংস্কৃতিক সন্ধ্যা এবং মানিক জোড় নাটক স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মঞ্চস্থ হয়েছে।
২০১৪ সালের ৫ সেপ্টেম্বর মরু চাতাল সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের যাত্রা শুরু হয় ।সংগঠনটি ৪ জন নিয়ে শুরু হলেও বর্তমানে থিয়েটারে পরিধি বেড়েছে ব্যাপকভাবে। যুক্ত হয়েছে বাংলাদেশি অনেক গুণীজন এবং তাদের পরিবারের সদস্যরা সবাই মিলে আন্তরিকতার সাথে এগিয়ে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
বাংলাদেশের মঞ্চনাটক প্রবাসের মাটিতে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি দর্শকের ব্যাপক সাড়া পেয়েছেন। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশে কমিউনিটির রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,ডাক্তার, ইঞ্জিনিয়ার,পেশাজীবী,গণমাধ্যম কর্মীসহ সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো রিয়াদ বাংলাদেশ থিয়েটারে ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এবারের আয়োজনে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ বাংলা শাখা এবং বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ শাখার ১১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  চট্টগ্রামের সামাজিক সংগঠন ‘হাসি’ সামাজিকভাবে বিশেষ অবদান রাখায় ‘হাসির’প্রতিষ্ঠাতা মোছলেহ উদ্দিন মুন্নাকে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতা  সিনিয়র সহ-সভাপতি থিয়েটার অভিনেতা নাট্যজন মির্জা কামালকে সংগঠনের পক্ষ থেকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে কেক কাটা গুণীজন সম্মাননা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি কবি মসিঈ সিরাজের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান
মঞ্চে অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন থিয়েটারের প্রধান উপদেষ্টা এরশাদ আলী,আব্বাস উদ্দিন, নির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম রহমান, সদস্য  রাহিল সিরাজ, কমল আব্বাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কামরুজ্জামান ও সাদিয়া ।রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক মানিক জোড় নাট্য রচনায়  সুলতান মাহমুদ রাজ্জাক,নাট্য নির্দেশনায় ছিলেন নাট্যজন এজহারুল হক মিজান।
নাটকটিতে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের নাট্যকর্মীরা অভিনয় করেন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ২০২৬ সালে রিয়াদ বাংলাদেশ থিয়েটার সাংস্কৃতিক ও নাট্যমেলা করবে বলেও অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
সংগীতশিল্পী জামশেদ রানার তত্ত্বাবধানে  শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ ইংলিশ শাখার চেয়ারম্যান ডাক্তার মহসিন, ডাঃ আব্দুল ওয়াদুদ,বাংলা শাখার চেয়ারম্যান মুহাম্মদ সোয়াইব, উপাধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন,সিলেট বিভাগ পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, উপদেষ্টা মোহাম্মদ বাচ্চু,সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, বাংলাদেশী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডাঃ কামরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ জাকির হোসেন, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার রেদওয়ান উর রহমান,কমিউনিটি ব্যক্তিত্ব শহীদ মাদবর, প্রবাসী ফেনী জেলা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার,সাবেক সভাপতি কামাল পাটোয়ারী,উদ খালিজির কান্ট্রি ম্যানেজার মিজানুর রহমান, প্রবাসী ফেনী জেলা

ফোরামের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম শীমুল,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,গ্রীন বাংলা ক্রিকেটার সংগঠনের মোঃ ফখরুল ইসলাম,সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ ফিরোজ,প্রবাসি সেবা কেন্দ্র ইডিসির আবু সায়েদ মোঃ তারেক, মোঃ ওমর, নিজের বলার মত একটি গল্প সংগঠনের লোকমান বিন নূর হাসেম ,আব্দুল কাদের, চাঁদপুর ফোরামের মোঃ ইউনুছ,মোঃ ফরিদ,৯৭ বন্ধু ফোরামের আলী নুর ইসলাম রনী।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সার্বিক সহযোগিতায়,সানসিটি পলিক্লিনিক, এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজম, নুর বিল্ডার্স লিমিটেড এন্ড নুর স্টিল,আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি,প্রবাসি সেবা কেন্দ্র ইডিসি,ফুড হাউজ,এফটিসি,উদ খালিজি।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক