গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট সিসি
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
রাষ্ট্রপতির মুখপাত্র রাষ্ট্রদূত মোহাম্মদ আল-শিনাওয়ি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে জানান,আলাপ চারিতায় প্রেসিডেন্ট সিসি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টার সফলতার জন্য তাঁকে অভিনন্দন জানান। তিনি মার্কিন প্রেসিডেন্টের আন্তরিকতা ও শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠাকে উচ্চ প্রশংসা করেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক অর্জন’ আখ্যা দিয়ে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক শারম আল-শেখ আলোচনার অগ্রগতি এবং যুদ্ধবিরতি চুক্তি অর্জনের ক্ষেত্রে সারা বিশ্বের নজর ছিল মিশরের ওপর।
প্রেসিডেন্ট সিসি জানান,এই চুক্তি একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
রাষ্ট্রপতির মুখপাত্র আরও জানান, প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এর সফল অগ্রযাত্রায় মার্কিন প্রেসিডেন্টের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়া প্রেসিডেন্ট সিসি প্রেসিডেন্ট ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান, যা অনুষ্ঠিত হবে মিশরে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, মিশর ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর যৌথ প্রচেষ্টা তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ গ্রহণ করে মিশর সফরের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, “মিশর এমন একটি দেশ,যা আমার কাছে গভীর শ্রদ্ধা ও সম্মানের।













