সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম একাডেমির লোকমান শেরওয়ানী পুরস্কার পেলেন বরেণ্য সাংবাদিক কাজী মনসুর

অসীম বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পিএম
চট্টগ্রাম একাডেমির লোকমান শেরওয়ানী পুরস্কার পেলেন বরেণ্য সাংবাদিক কাজী মনসুর

এক আলোকিত জীবন,

চট্টগ্রামের সাংবাদিকতা জগতে কাজী আবুল মনসুর এক কিংবদন্তী নাম। তিনি শুধু একজন সাংবাদিক না, তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব ও মানবিকতার উজ্জ্বল নক্ষত্র। তার সাংবাদিকতা ছিল সত্য ও সাহসের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূর নাহার মিলনায়তনে চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠানে বক্তারা তার এই মহান কীর্তিগাথা তুলে ধরেন।

তারা মনে করেন,বরেণ্য জৈষ্ঠ্য সাংবাদিক কাজী আবুল মনসুর এমন একজন সাংবাদিক ছিলেন যিনি প্রতিনিয়ত সত্যের সন্ধানে ছুটে চলেছেন এবং তার অমিত সাহস দিয়ে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেছেন এবং তিনি দীর্ঘ ২৯ বছরের সাংবাদিকতা জীবনে দেশের বড় বড় অনেক পত্রিকাতে চট্টগ্রামের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন সহ বর্তমানে প্রতিদিনের সংবাদ পত্রিকার ডেপুটি সম্পাদকের দায়িত্বে আছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সাংবাদিকতার মূল চেতনা,

সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্যকে আবিষ্কার করা। এই কঠিন পথে চলতে গিয়ে একজন সাংবাদিককে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কিন্তু সত্য ও সাহসী সাংবাদিকেরাই শেষ পর্যন্ত সফল হন। উল্লেখ্য যে,২০২৪ সালে সাংবাদিক কাজী আবুল মনসুরের প্রকাশিত  শিক্ষা ও সাহিত্য বিষয়ক কর্মের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।বক্তারা আরও বলেন,যার নামে এই পুরস্কার ঘোষণা করা হয় সেই মহা প্রতিভার অধিকারী কিংবদন্তি সাংবাদিক লোকমান খান শেরওয়ানী ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন, যিনি সাংবাদিকতার এই মূল চেতনাকে ধারণ করে পথ চলেছেন। তার সাংবাদিকতা ছিল আপসহীন এবং নির্ভীক।

এক আদর্শের প্রতি সম্মান,

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত এই পুরস্কারটি শুধু একজন সাংবাদিককে সম্মান জানানো নয়, এটি প্রকৃতপক্ষে লোকমান খান শেরওয়ানী-এর আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন। তার মতো গুণী ও সৎ মনীষীদের কর্ম ও জীবন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। কারণ, তাদের জীবন থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সাংবাদিকতার মতো একটি মহৎ পেশার প্রকৃত মর্যাদা ও নৈতিকতা সম্পর্কে জানতে পারবে। এই পুরস্কার প্রাপ্তির পর বরেণ্য সাংবাদিক কাজী আবুল মনসুর বলেন, “লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার আমার সাংবাদিকতা জীবনের অন্যতম একটি অর্জন। তিনি বিশ্বাস করেন,এই পুরস্কার চট্টগ্রামের সাংবাদিকতাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আজকে আমার স্ত্রী উপস্থিত থাকলে সবচেয়ে বেশি খুশি হতো।এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

একটি মহৎ পেশার মর্যাদা রক্ষা

সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা আমাদের সবার দায়িত্ব। অনুষ্ঠানে বক্তারা এই বিষয়টিও গুরুত্বের সাথে উল্লেখ করেন। লোকমান খান শেরওয়ানী তাঁর পেশার প্রতি যে নিষ্ঠা ও সততা দেখিয়েছিলেন, তা আজকের সাংবাদিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের অনাবিষ্কৃত, অনালোচিত এবং গুণী মানুষদের তুলে এনে তাদের কীর্তিকর্ম ইতিহাসে লিপিবদ্ধ করার আহ্বান জানানো হয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হতে পারবে। পুরস্কার প্রাপ্ত জৈষ্ঠ্য সাংবাদিক কাজী আবুল মনসুর শুধু একজন সাংবাদিক নয়,তিনি একজন পথপ্রদর্শক। তিনি তিনি বর্তমানে চট্টগ্রাম রিপোর্টারস ফোরামের সম্মানিত সভাপতি এবং সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছেন এবং মানবিকতার অনেক উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন প্রতিনিয়ত সমাজের জন্য। তার দেখানো পথে হেঁটে আরও অনেক সাংবাদিক তাদের পেশায় সফল হতে পারবেন এবং সমাজের কল্যাণে কাজ করতে পারবেন। বর্তমান সমাজে সঠিক সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন তাই তাঁকে পুরস্কৃত করে তাঁর শ্রমকে যথার্থ মূল্যায়ন করা হয়েছে  এবং তিনি দেশ ও মানবতা তথা সুসাংবাদিকতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক