রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ফ্যামিলি গেট টুগেদার
রোমের মনোরম পরিবেশে বাংলাদেশ প্রবাসীকল্যাণ পরিষদ ইতালির আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফ্যামিলি গেট টুগেদার। প্রবাসী পরিবারের মিলনমেলায় ছিল হাসি-আনন্দ,আড্ডা আর বন্ধুত্বের উষ্ণ আবহ।নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য পারিবারিক উৎসবের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি হাসাদুর রহমান হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হোসাইন, মহিলা সম্পাদিকা ফারিয়া আখি, প্রবাসী কল্যাণ পরিষদ নাপোলি শাখার সভাপতি হাজী কবির মোড়ল,ইতালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, সামাজিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম বলেন,“প্রবাসের জীবন সহজ নয়, তবে এ ধরনের মিলনমেলা আমাদের মাঝে এক ধরনের শক্তি যোগায়। ঐক্যবদ্ধ থাকলেই আমরা প্রবাসে নিজেদের মর্যাদা ধরে রাখতে পারবো।
সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল বলেন, “আমরা চাই প্রবাসে থেকেও সবাই যেন পরিবার-পরিজন নিয়ে মিলিত হতে পারে, একে অপরের সাথে সময় কাটাতে পারে। এ ধরনের আয়োজন আমাদের ঐক্য, ভালোবাসা আর পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। সহসভাপতি হাসাদুর রহমান হান্নান মত প্রকাশ করেন,“আজকের এই আয়োজন প্রমাণ করেছে, পরিবার-পরিজন নিয়ে একত্রিত হলে সব দূরত্ব মিলিয়ে যায়। মহিলা সম্পাদিকা ফারিয়া আখি বলেন,নারী-পুরুষ, শিশু সবাই মিলে যে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেছি,তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।
প্রবাসী কল্যাণ পরিষদ নাপোলি শাখার সভাপতি হাজী কবির মোড়ল বলেন, “নাপোলি শাখার পক্ষ থেকে সবসময়ই আমরা এ ধরনের উদ্যোগকে সমর্থন করি। কারণ, প্রবাসীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমন্ত্রিত অতিথি খন্দকার নাসির উদ্দিন উল্লেখ করেন,“যেখানে পরিবার একসাথে হয়,সেখানেই প্রবাসের ক্লান্তি দূর হয়। বাংলাদেশি সমাজকে এগিয়ে নিতে এই ঐক্য অপরিহার্য।সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি মন্তব্য করেন,“এই ধরনের সামাজিক অনুষ্ঠানই প্রমাণ করে, প্রবাসে থেকেও আমরা একে অপরের পাশে থাকতে চাই। সামাজিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক বলেন,আজকের আয়োজন শুধু বিনোদন নয়, বরং প্রবাসে আমাদের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করার একটি পদক্ষেপ।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন খোলা আকাশের নিচে আনন্দঘন পরিবেশে।বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের এই ফ্যামিলি গেট টুগেদার শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রবাসী জীবনের ক্লান্তি ভুলে সবাইকে কাছাকাছি আনার এক অনন্য সেতুবন্ধন।













