মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্পেন

বার্সেলোনায় বাসকর্মীদের সাত ঘণ্টার ধর্মঘট, সীমিত থাকবে পরিষেবা

বার্সেলোনা প্রতিনিধি স্পেন প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম
বার্সেলোনায় বাসকর্মীদের সাত ঘণ্টার ধর্মঘট, সীমিত থাকবে পরিষেবা

বার্সেলোনায় ট্রান্সপোর্টস মেট্রোপলিতানস দে বার্সেলোনা, টিএমবি (TMB)-এর বাসকর্মীরা নতুন শ্রমচুক্তি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পেরে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সাত ঘণ্টার আংশিক ধর্মঘট শুরু করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মবিরতি। ফলে এই সময় বার্সেলোনার বাস পরিষেবায় স্বাভাবিকের তুলনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে।

কর্মীদের কোম্পানি কমিটি জানিয়েছে, নতুন শ্রমচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনায় কাঙ্ক্ষিত সমঝোতার উদ্যোগ দেখা যাচ্ছে না। এ কারণে তাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে কমিটি।

তবে ধর্মঘটের দিনেই সমঝোতার নতুন একটি উদ্যোগ সামনে এসেছে। ট্রান্সপোর্টস মেট্রোপলিতানস দে বার্সেলোনা কর্তৃপক্ষ কর্মীদের কাছে একটি সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটির বিস্তারিত নিয়ে মঙ্গলবার সকালে শ্রম পরিদর্শন দপ্তর ইনস্পেকসিও দে ত্রেবাল (Inspecció de Treball)-এর তত্ত্বাবধানে দুই পক্ষের মধ্যে জরুরি মধ্যস্থতা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কর্মী কমিটির সভাপতি হেসুস লিনারেস (Jesús Linares) জানিয়েছেন, দুই পক্ষের দাবির মধ্যে এখনও কিছুটা পার্থক্য রয়েছে। তবে উভয় পক্ষের সদিচ্ছা থাকলে চলতি বছরের শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

কর্মীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহ চালু করা এবং কর্মীদের জন্য আরও যৌক্তিক বিশ্রামের সময় নিশ্চিত করা। তাদের অভিযোগ, বাস পরিষেবায় কাজের চাপ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, একটি সরকারি পরিবহন সংস্থার পরিচালনায় অর্থনৈতিক ফলনকে এত বেশি গুরুত্ব দেওয়া উচিত কি না।

ট্রান্সপোর্টস মেট্রোপলিতানস দে বার্সেলোনার বাসকর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের শ্রমবিরোধ অবশ্য নতুন নয়। ২০১৬ সালেও কর্মীরা এক সপ্তাহজুড়ে আংশিক ধর্মঘট পালন করেছিলেন। তখনও কর্মপরিবেশ, কর্মঘণ্টা এবং অন্যান্য শ্রমিক অধিকার নিয়ে বিভিন্ন দাবি সামনে এসেছিল।

মঙ্গলবারের ধর্মঘটের কারণে পুরো বাস পরিষেবা বন্ধ থাকবে না। কাতালোনিয়া সরকার (জেনেরালিতাত দে কাতালুনিয়া) (Generalitat de Catalunya) নির্ধারিত ন্যূনতম পরিষেবা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ বাস চলাচল করবে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই হার বেড়ে ৪০ শতাংশ হবে।

এ ছাড়া প্রতিটি স্থানীয় বাস লাইনে অন্তত একটি বাস চালু রাখার কথা রয়েছে। ন্যূনতম পরিষেবা সচল রাখা এবং ধর্মঘট শেষে বাস চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় কর্মীরাও দায়িত্বে থাকবেন।

ধর্মঘটের সময় কর্মীদের একটি বিশেষ সাধারণ সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সান্তসের কোচেরাস দে সান্তস (Cotxeres de Sants)-এ আয়োজিত ওই সভায় কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতা বৈঠকের ফলাফল পর্যালোচনা করা হবে। এরপর ভবিষ্যতে আরও কর্মবিরতি বা অন্যান্য আন্দোলন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কর্মীরা।

ধর্মঘটের কারণে মঙ্গলবার বার্সেলোনায় বাসে যাতায়াতকারী যাত্রীদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। তাই যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বাস লাইনের পরিষেবা পরিস্থিতি যাচাই করে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক