সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

একদিনেই উম্নোর তহবিলে ১০ লাখ রিঙ্গিত; ‘কেউ যেন বাধ্য বোধ না করেন’—নাজিব

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ক্ষমার প্রভাব নিয়ে সতর্ক আনোয়ার

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ক্ষমার প্রভাব নিয়ে সতর্ক আনোয়ার

৫ কোটি রিঙ্গিত জরিমানা, শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা এবং কারাদণ্ডের পরিবর্তে গৃহবন্দিত্ব মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাককে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অর্থ সংগ্রহের উদ্যোগ। তার জরিমানা পরিশোধে অর্থ সংগ্রহে নেমেছে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল উম্নো।

তহবিল চালুর একদিনেরও কম সময়ের মধ্যে জমা পড়েছে ১০ লাখ রিঙ্গিত। তবে নাজিব বলেছেন, তাকে সহায়তা করতে গিয়ে কেউ যেন আর্থিক চাপ বা বাধ্যবাধকতা অনুভব না করেন।

উম্নোর উদ্যোগে গঠিত ‘নাজিব রাজাক সলিডারিটি ফান্ড’-এ গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ লাখ রিঙ্গিত জমা পড়ে। প্রথম ঘণ্টায় ১ লাখ ৬৫ হাজার ৬৪৫ রিঙ্গিত এবং তিন ঘণ্টায় ৬ লাখ ৩৪ হাজার ৫৬২ দশমিক ০২ রিঙ্গিত সংগ্রহ হয়। দলটির মহাসচিব দাতুক আসরাফ ওয়াজদি দুসুকি জানান, অনেকেই ১০ ও ৫০ রিঙ্গিত করে অনুদান দিয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নাজিবের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, তার প্রতি মানুষের সংহতি ও সহায়তার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী গভীরভাবে স্পর্শিত। তবে তার কারণে দলীয় নেতা-কর্মী, সমর্থক কিংবা সাধারণ মানুষকে কোনো ধরনের আর্থিক বোঝা বহন করতে হবেএমনটি তিনি চান না। কেউ সহায়তা করলে তা সম্পূর্ণ স্বেচ্ছায় এবং যার যার সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তহবিল চালুর পর উম্নো সমর্থকদের আরও অনুদানের আহ্বান জানিয়েছে। এমনকি ১০ রিঙ্গিত করেও অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন আসরাফ ওয়াজদি। উম্নো সভাপতি দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, দলীয় নেতা, সদস্য ও সমর্থকদের পাশাপাশি নাজিবকে সমর্থন জানাতে ইচ্ছুক যে কেউ স্বেচ্ছায় তহবিলে অর্থ দিতে পারবেন। পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে ও আইন মেনে পরিচালনার কথাও জানান তিনি।

তবে এ উদ্যোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাজিবের জরিমানা পরিশোধে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একই অর্থ আর্থিক সংকটে থাকা মানুষের সহায়তায় ব্যবহার করা যায় কি না, সে প্রশ্নও উঠেছে।

এরই মধ্যে নাজিবের শর্তসাপেক্ষ ক্ষমার বৃহত্তর প্রভাব নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, নাজিবের ক্ষমার আবেদন করার অধিকার রয়েছে। তবে এ সিদ্ধান্তের প্রভাব জনসাধারণের আস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার ভাবমূর্তির ওপর কীভাবে পড়তে পারে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আনোয়ার বলেন, নাজিবের জন্য শর্তসাপেক্ষ ক্ষমার পথ তিনি তৈরি করে দিয়েছেন এমন দাবি সঠিক নয়। প্রত্যেক বন্দির মতো নাজিবেরও ক্ষমার আবেদন করার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষার অবস্থান তিনি আগেও জানিয়েছেন।

শাহ আলমে আয়োজিত ‘হাই-টি রিইউনিয়ন পেরিন্তিস রিফর্মিস’ অনুষ্ঠানে আনোয়ার বলেন, নাজিবের আবেদন ক্ষমা বোর্ডের বিবেচনায় যাওয়ার অধিকার রাখে। ইয়াং দি-পারতুয়ান আগংয়ের সভাপতিত্বে গঠিত ক্ষমা বোর্ডই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে পরামর্শ দিতে পারেন।

আনোয়ার আরও বলেন, নাজিবের আবেদন বিবেচনার সময় তিনি ক্ষমা বোর্ডকে তার চলমান মামলাগুলো, জরিমানার অস্বাভাবিক বড় অঙ্ক এবং সিদ্ধান্তটির কারণে বিচারব্যবস্থা সম্পর্কে জনআস্থা ও আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার ভাবমূর্তিতে সম্ভাব্য প্রভাবের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন।

গত শুক্রবার ফেডারেল টেরিটরিজ ক্ষমা বোর্ড নাজিবকে শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা দেয়। এর ফলে এসআরসি ইন্টারন্যাশনাল মামলায় তার অবশিষ্ট কারাদণ্ড গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এ ব্যবস্থা ২৩ আগস্ট ২০২৮ পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে এর সঙ্গে রয়েছে ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধসহ অন্যান্য শর্ত।

অ্যাটর্নি জেনারেল তান সেরি মোহাম্মদ দুসুকি মোকতার জানিয়েছেন, শর্তসাপেক্ষ এ ক্ষমা কেবল এসআরসি ইন্টারন্যাশনাল মামলায় দেওয়া কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। নাজিবের বিরুদ্ধে চলমান অন্যান্য মামলার ওপর এ ক্ষমার সরাসরি কোনো প্রভাব নেই।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক