সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৯০ দশকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, নাকি কেবলই ট্রেন্ড?

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম
৯০ দশকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, নাকি কেবলই ট্রেন্ড?

বর্তমান সময়টা যেন ট্রেন্ডের সময়। কোনো কিছু ট্রেন্ডিং হলেই তার সঙ্গে গা ভাসাতে পারাটাই যেন এক ধরনের সাফল্য। নিজের পছন্দ, বিশ্বাস কিংবা জীবনযাপনের সঙ্গে সেটি কতটা সামঞ্জস্যপূর্ণ–সে প্রশ্নটা যেন ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। সম্প্রতি তেমনই একটি ট্রেন্ড হয়ে উঠেছে–‘৯০s AI Look’

সামাজিক যোগাযোগমাধ্যমে চারপাশে তাকালেই দেখা যাচ্ছে, সবাই যেন হঠাৎ ৯০-এর দশকে ফিরে যেতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো-সত্যিই কি তারা ৯০-এর দশকে ফিরে যেতে চায়, নাকি কেবল একটি ট্রেন্ড অনুসরণ করছে?

যদি সত্যিই ৯০-এর দশকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এত প্রবল হয়, তবে সেই আকাঙ্ক্ষার প্রকাশ ফেসবুকেই বা কেন? যে সময়ে স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, সামাজিক যোগাযোগমাধ্যম তো দূরের কথা–তখন মানুষের যোগাযোগের মাধ্যম ছিল কেবল টেলিফোন আর চিঠি। তাহলে ৯০-এর দশকে ফিরে যাওয়ার ছবি বানিয়ে সেটি ফেসবুকে প্রকাশ করার এই প্রবল আগ্রহ কি কিছুটা স্ববিরোধী নয়?

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আবার সামান্য সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলেই আমরা অস্থির হয়ে উঠি। ইন্টারনেটের গতি কমে গেলে বিরক্ত হই, নেটওয়ার্ক না থাকলে মনে হয় যেন পৃথিবী থমকে গেছে। অথচ যে দশকে ফিরে যাওয়ার জন্য আমরা এতটা নস্টালজিক, সেই সময়ে আজকের মতো প্রযুক্তিনির্ভর জীবনযাপনের সুযোগই তো ছিল না।

৯০-এর দশক মানে কেবল AI দিয়ে বানানো রংচটা, পুরোনো ক্যামেরার আদলে তৈরি কিছু ছবি নয়।

৯০-এর দশক ছিল এমন এক সময়, যখন জীবন আজকের মতো প্রযুক্তির উচ্ছৃঙ্খলতা আর নীলাভ আলোর অবিরাম গ্রাসে আবদ্ধ হয়ে পড়েনি। বর্তমানের ধ্বংসপ্রায় বিশের দশকের প্রজন্মের মতো সারাক্ষণ স্ক্রিনের সামনে বন্দি জীবনও তখন ছিল না। সেই সময়ের জীবনে ছিল এক ধরনের ধীরতা, স্বাভাবিকতা, স্নিগ্ধতা এবং সবচেয়ে বড়ো কথা শালীনতা।

আমাদের বাবা-মায়ের পুরোনো অ্যালবামের পাতাগুলোতে আজও সেই সময়ের কিছুটা আঁচ পাওয়া যায়। ছবিগুলো হয়ত নিখুঁত ছিল না, রংও হয়ত আজকের মতো উজ্জ্বল ছিল না; কিন্তু সেই ছবির মানুষগুলোর জীবন ছিল বাস্তব। সেখানে পোজের চেয়ে মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল, ক্যামেরার চেয়ে স্মৃতি গুরুত্বপূর্ণ ছিল।

অথচ আমরা এমন এক প্রজন্ম, যারা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে বিরক্ত হয়ে উঠি, কিছুক্ষণ ইন্টারনেট না পেলে অস্থির হয়ে যাই। স্মার্টফোন হাতছাড়া হলে অনেকের মনে হয় যেন জীবনেরই একটা অংশ হারিয়ে গেছে। প্রযুক্তির প্রতি এই নির্ভরতা ধীরে ধীরে আমাদের অভ্যাসকে পেরিয়ে এক ধরনের আসক্তিতে পরিণত হয়েছে।

তাহলে প্রশ্ন থেকেই যায়–এই প্রজন্মই কি সত্যিই ৯০-এর দশকের স্পিরিট ধারণ করতে পারে?

৯০-এর দশকে ফিরে যেতে কোনো ট্রেন্ডের প্রয়োজন নেই। কোনো AI ফিল্টারেরও প্রয়োজন নেই। বরং আজও এমন কিছু মানুষ আছেন, যারা আধুনিকতার ভিড়েও সেই সময়ের শালীনতা, সরলতা ও স্নিগ্ধতাকে নিজেদের জীবনযাপনে ধরে রেখেছেন।

তারাই হয়ত প্রকৃত অর্থে ‘৯০s Spirit’ বহন করছেন।

কারণ সত্যিকারের ৯০s কিডকে ৯০-এর দশক দেখাতে AI-এর সাহায্যে ছবি বানাতে হয় না। তাকে আলাদা করে কোনো ট্রেন্ড অনুসরণ করতে হয় না। তার জীবনযাপনেই সেই সময়ের কিছুটা ছাপ থেকে যায় তার সরলতায়, তার শালীনতায়, তার সম্পর্কের উষ্ণতায়, প্রযুক্তির প্রতি তার নিয়ন্ত্রিত নির্ভরতায়।

৯০-এর দশককে ধারণ করা মানে পুরোনো দেখানোর চেষ্টা করা নয়, বরং পুরোনো সময়ের ভালো দিকগুলোকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখা।

তাই ৯০-এর দশকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা যদি সত্যিই থাকে, তবে শুধু AI-এর বানানো রংচটা ছবিতে নয় –একটু ফিরে তাকানো যাক সেই সময়ের জীবনবোধের দিকে। ফিরে আসুক একটু ধীরতা, একটু সরলতা, একটু শালীনতা, আর প্রযুক্তির ভিড়েও নিজের জন্য একটু বাস্তব জীবন।

নইলে এই ‘৯০s AI Look’ হয়ত ৯০-এর দশকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা নয়**–এটা কেবলই আরেকটি ট্রেন্ড।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক