মাদ্রিদ মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ জুন) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের ‘বাংলা টাউন’ রেস্তোরাঁয় এ আলোচনা সভার আয়োজন করে মাদ্রিদ মহানগর বিএনপি।
মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জসিমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল ও বর্তমান সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা ইউনুস আলী, আব্দুল মতিন, বাবলু খান, শহিদুল ইসলাম, সুমন হাওলাদার এবং যুবদল নেতা আব্দুল মজিদ সুজন ও শাহ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, ফারুক শিকদার, রুবেল রানা, শাপিন মজুমদার, সাব্বির আহমেদ, রুহুল আমিন সেলিম ও আকিল আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্য ও দোয়া মাহফিল
সভাপতির বক্তব্যে সোহেল আহমদ সামছু বলেন,
”দেশের এক ভয়াবহ রাজনৈতিক সংকটের মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা সেই মহান নেতার আদর্শেরই অনুসারী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।













