ভেনিসে বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন
ইতালির ভেনিসে ‘ভেনিস বিএনপি পরিবার’-এর ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভেনিসের মারগেরার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ সেলিম এবং যৌথ সঞ্চালনায় ছিলেন শমসের আকবির পলাশ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমদাদুল হক।
আলোচনা ও স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, বলিষ্ঠ নেতৃত্ব এবং দেশের উন্নয়ন ও উৎপাদনে তাঁর অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন,রফিকুজ্জামান ঠাকুর,কামরুজ্জামান বাবু
,ফারুক সাহেব,যুবরাজ দেওয়ান,হাবিব সিকদার,আব্দুল জলিল
আনোয়ার হোসেন,আহমেদ মিয়া,আইনুল হক,মিঠুন মাঝি
আকবর হোসেন,ফখরুল চৌধুরী,মিজানুর রহমান,আব্দুর রহমান সৈয়াল,ইউনুস মিয়া প্রমুখ
বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটে দেশে এখন স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তবে নতুন বাংলাদেশে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য পরিহার করা অত্যন্ত জরুরি বলে তাঁরা মন্তব্য করেন।
একই সাথে বক্তারা দেশের সার্বিক শান্তি ও গণতন্ত্র রক্ষায় প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ মোনাজাত: আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। উল্লেখ্য, ইতালিতে বর্তমানে বিএনপির কোনো আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ কমিটি না থাকায় প্রবাসী জাতীয়তাবাদী নেতা-কর্মীরা ‘বিএনপি পরিবার’ ব্যানারে এই ধরনের সাংগঠনিক ও দলীয় কর্মসূচি পালন করছেন।












