মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রবাস জীবনের সংগ্রাম শেষে ন্যায়বিচার:

মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত ফরিদ মিয়ার ক্ষতিপূরণ আদায় করে দিল হাইকমিশন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম
মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত ফরিদ মিয়ার ক্ষতিপূরণ আদায় করে দিল হাইকমিশন

দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটানোর পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অবশেষে দেশে ফিরেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া। জীবনের কঠিন এক অধ্যায় পেরিয়ে তিনি শুধু শারীরিক কষ্টই সহ্য করেননি, বরং আইনি লড়াই চালিয়ে গিয়ে ন্যায্য ক্ষতিপূরণ আদায়েও সফল হয়েছেন। তার এই ফিরে আসা শুধু পরিবারের জন্য স্বস্তির নয়, প্রবাসীদের জন্যও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ১৭ এপ্রিল দেশে ফেরেন ফরিদ মিয়া। বুধবার (২২ এপ্রিল) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

হাইকমিশন সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের পোর্ট ক্লাং এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ফরিদ মিয়া। দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয়। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়, যেখানে মাসের পর মাস চিকিৎসা গ্রহণ করতে হয় তাকে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চিকিৎসার দীর্ঘ সময়ে ফরিদ মিয়ার জীবন হয়ে ওঠে অনিশ্চয়তায় ভরা। একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে আর্থিক সংকট সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। তবে হাল ছাড়েননি। সুস্থ হওয়ার পাশাপাশি তিনি ন্যায়বিচারের আশায় মালয়েশিয়ার আদালতের দ্বারস্থ হন।

আইনি প্রক্রিয়াটি সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে মামলার কার্যক্রম চলতে থাকে। এই সময়ে বাংলাদেশ হাইকমিশন তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা, পরামর্শ এবং নানাবিধ সহযোগিতা প্রদান করে। হাইকমিশনের সক্রিয় ভূমিকার ফলে মামলাটি সঠিকভাবে পরিচালিত হয় এবং শেষ পর্যন্ত ফরিদ মিয়া ক্ষতিপূরণ আদায়ে সফল হন।

হাইকমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসীদের যে কোনো ধরনের বিপদে পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ফরিদ মিয়ার ঘটনায়ও তারা শুরু থেকেই আন্তরিকভাবে সহযোগিতা করে গেছেন। প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত, আইনজীবীর সঙ্গে সমন্বয় এবং আদালতের কার্যক্রমে সহায়তা সবকিছুতেই হাইকমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দীর্ঘ চিকিৎসা ও আইনি লড়াই শেষে শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে অবশেষে দেশে ফেরার সুযোগ পান ফরিদ মিয়া। গত ১৭ এপ্রিল তিনি বাংলাদেশে ফিরে পরিবারের সদস্যদের কাছে পৌঁছান। প্রিয়জনদের কাছে ফিরে আসতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ফরিদ মিয়ার এই অভিজ্ঞতা প্রবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিদেশে কর্মরত অবস্থায় যে কোনো দুর্ঘটনা বা সমস্যার সম্মুখীন হলে আইনি সহায়তা নেওয়া এবং সংশ্লিষ্ট দূতাবাস বা হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখা কতটা জরুরি তা তার ঘটনায় স্পষ্ট হয়েছে।

অনেকে বলছেন, অনেক প্রবাসী শ্রমিক দুর্ঘটনার শিকার হলেও আইনি জটিলতার ভয়ে বা প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে ন্যায্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন না। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু সঠিক সহায়তা পেলে এবং ধৈর্য ধরে আইনি লড়াই চালিয়ে গেলে ন্যায়বিচার পাওয়া সম্ভব। ফরিদ মিয়ার ঘটনাটি তার বাস্তব উদাহরণ।

বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের আস্থার জায়গাকে আরও শক্তিশালী করেছে। প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ফরিদ মিয়ার জীবনের এই অধ্যায় একদিকে যেমন বেদনার, অন্যদিকে তেমনি প্রেরণার। দুর্ঘটনার বিভীষিকা, দীর্ঘ চিকিৎসা, আইনি জটিলতা সবকিছু পেরিয়ে তিনি আজ নিজের প্রাপ্য অধিকার আদায় করে দেশে ফিরেছেন। তার এই সংগ্রামী পথচলা প্রমাণ করে, প্রতিকূলতার মাঝেও দৃঢ় মনোবল ও সঠিক সহায়তা থাকলে ন্যায়বিচার অর্জন সম্ভব।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক