শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ওডিসি নৃত্যের সৌন্দর্য তুলে ধরছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি রাব্বি দেইয়ান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
ওডিসি নৃত্যের সৌন্দর্য তুলে ধরছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি রাব্বি দেইয়ান

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণ রাব্বি দেইয়ান। নামটি হয়তো এখনও চলচ্চিত্র অঙ্গনে খুব পরিচিত নয়। তবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ এই ২৬ বছর বয়সী তরুণ।

চলচ্চিত্র নির্মাণে তিনি এখনও নবীন হলেও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের খ্যাতিমান গুরু দাতুক রামলি ইব্রাহিম এবং তার প্রতিষ্ঠিত সূত্রা ড্যান্স থিয়েটারের কাছে র‍্যাবি ইতোমধ্যেই সম্ভাবনাময় নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ‘নিউ স্ট্রেইটস টাইমস’-এর শোবিজ পাতায় রাব্বির এই সাফল্যের গল্প সবিস্তারে তুলে ধরা হয়।

রাব্বি দেইয়ান নির্মাণ করেছেন ‘রাধা আনবাউন্ড’ নামের একটি প্রামাণ্যচিত্র, যেখানে সূত্রা ড্যান্স থিয়েটারের ওডিসি প্রযোজনা ‘রাধে! রাধে!’-এর ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত সফরের চিত্র তুলে ধরা হয়েছে। চলতি বছরের শুরুতে ভারতের নয়া দিল্লি, চণ্ডীগড় এবং ভাদোদরায় আয়োজিত ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের ১১তম আন্তর্জাতিক নৃত্য ও সঙ্গীত উৎসবে এই প্রযোজনাটি ব্যাপক প্রশংসা অর্জন করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রাব্বি জানান, ২০২০ সালে কোভিড-পরবর্তী সময়ে এক বন্ধুর মাধ্যমে তার সঙ্গে রামলি ইব্রাহিমের পরিচয় হয়। এরপর তিনি সূত্রা ড্যান্স থিয়েটারে কাজ শুরু করেন এবং গত বছর পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সরাসরি যুক্ত না থাকলেও চলচ্চিত্র নির্মাণের কাজে নিয়মিত সহযোগিতা করছেন।

২০১৩ সালে মালয়েশিয়ায় আসার পর রাব্বি ইপোহ ও কুয়ালালামপুরে বসবাস করেন এবং জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। এক সময় তিনি হোটেলের রিসেপশনিস্ট হিসেবেও কাজ করেছেন। সেখানেই সহকর্মী ও অতিথিদের সঙ্গে কথা বলতে বলতে ধীরে ধীরে মালয় ভাষায় দক্ষতা অর্জন করেন।

চলচ্চিত্র নির্মাণের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। সূত্রায় কাজ করার সময় রামলি ইব্রাহিম তাকে ‘রাধে! রাধে!’ সফর নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণের পরামর্শ দেন। রাব্বি বলেন, তিনি আমাকে আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বের হয়ে বড় কিছু করার সাহস জুগিয়েছেন।

ভারত সফরের নয় দিনের অভিজ্ঞতা রাব্বির জীবনে অনন্য হয়ে আছে। বিশেষ করে কাটক শহরের অভিজ্ঞতা তার কাছে ছিল ভিন্নধর্মী। সরু রাস্তার কারণে গাড়ি প্রবেশ করতে না পারায় দলটিকে প্রায় এক কিলোমিটার পথ ভারী সরঞ্জাম নিয়ে হেঁটে যেতে হয়। স্থানীয় গ্রামবাসীরা কৌতূহলী দৃষ্টিতে তাদের দেখলেও ছিল বন্ধুত্বপূর্ণ আচরণ।

কলকাতায় একটি মজার ঘটনাও ঘটে। এক নৃত্যশিল্পীর হঠাৎ শৌচাগারের প্রয়োজন হলে, পূর্ণ সাজসজ্জায় থাকা অবস্থায় তা সামলানো বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে তিনি দ্রুত পোশাক বদলে সময়মতো মঞ্চে ফিরে আসতে সক্ষম হন।

রাব্বির কোনো প্রাতিষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষার পটভূমি নেই। ‘রাধা আনবাউন্ড’ তার প্রথম চলচ্চিত্র। তিনি ইন্টারনেটের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক বিষয়গুলো শিখেছেন। নিজের প্রচেষ্টায় তিনি এই কাজ সম্পন্ন করেছেন, যা তার জন্য যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি গর্বেরও।

যদিও তিনি আগে কখনও নৃত্যচর্চা করেননি, রামলি ইব্রাহিমের উৎসাহে গত তিন বছর ধরে তিনি নৃত্য শিখছেন। তার মতে, নৃত্য শেখা চলচ্চিত্র নির্মাণ ও সম্পাদনার দক্ষতা বাড়াতে সহায়ক। তবে তিনি নৃত্যশিল্পী হিসেবে পেশাগতভাবে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা করেননি।

ভারত সফরে কাজের চাপে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি রাব্বি। তিনটি ক্যামেরা ব্যবহার করে ধারণ করা এবং প্রতিটি শহরে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও প্রস্তুত করা ছিল বড় চ্যালেঞ্জ। তবুও দিল্লির একটি ঐতিহ্যবাহী বাজারে ঘোরার সুযোগ পেয়ে কিছুটা সময় উপভোগ করতে পেরেছিলেন তিনি।

সূত্রা দলের সদস্যদের সঙ্গে প্রথমে কিছুটা সংকোচ থাকলেও দ্রুতই সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। বিশেষ করে ‘রাধা’ চরিত্রে অভিনয় করা গীতিকা শ্রী এবং ‘কৃষ্ণ’ চরিত্রে অভিনয় করা ভারতীয় নৃত্যশিল্পী জাগ্যানের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।

ভারতে অবস্থানকালে মাঝে মাঝে দেশের জন্য মন কেঁদেছে রাব্বি। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সংস্কৃতিতে মিল থাকলেও অনুভূতিতে পার্থক্য রয়েছে। এছাড়া প্রিয়জনদের পাশাপাশি মালয়েশিয়ার খাবার বিশেষ করে নাসি গোরেং খুব মনে পড়ত তার।

রাব্বি দেইয়ান এখনো তার স্বপ্নের পথে হাঁটছেন। সীমিত অভিজ্ঞতা নিয়েও তিনি যে আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তা ভবিষ্যতে তাকে চলচ্চিত্র অঙ্গনে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক