মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

টেকসই জ্বালানিতে বিশ্বজয়: টানা চার বছর শীর্ষে ড. সাইদুর রহমান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:৪৩ পিএম
টেকসই জ্বালানিতে বিশ্বজয়: টানা চার বছর শীর্ষে ড. সাইদুর রহমান

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের নাম। মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান টেকসই জ্বালানি গবেষণায় বিশ্বসেরার আসন ধরে রেখে নতুন ইতিহাস গড়েছেন। সর্বশেষ প্রকাশিত স্কলার জিপিএস (ScholarGPS) র‍্যাঙ্কিং অনুযায়ী, টেকসই জ্বালানি (Sustainable Energy) ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বের ১ম স্থান অর্জন করেছেন।

এটি কোনো এককালীন সাফল্য নয়—২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর ধরে তিনি এই শীর্ষস্থান ধরে রেখেছেন। তার এই ধারাবাহিক সাফল্য বিশ্ব গবেষণা অঙ্গনে এক বিরল নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ ড. সাইদুর রহমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় ১ম, এশিয়ায় ১ম এবং বিশ্বে ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—গত বছর তিনি একই তালিকায় বিশ্বে ৭ম অবস্থানে ছিলেন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই র‍্যাঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশ্বের ৩৩,৪২২ জন বিজ্ঞানীর মধ্যে তার এই অবস্থান নিঃসন্দেহে অসাধারণ অর্জন। এটি প্রমাণ করে যে, তিনি শুধু ধারাবাহিকই নন, বরং প্রতিনিয়ত নিজের গবেষণার মান উন্নত করে চলেছেন।

২০২৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ার-এর যৌথ বিশ্লেষণে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকাতেও ড. সাইদুর রহমান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। সেখানে মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি গবেষণায় তিনি প্রথম স্থান অধিকার করেন।
এই অর্জন তার গবেষণার বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও প্রভাবেরই প্রতিফলন।

গুগল স্কলারের তথ্য অনুযায়ী, ড. সাইদুর রহমানের এইচ-ইনডেক্স ১৪৮—যা বিশ্বমানের গবেষকদের মধ্যেও অত্যন্ত উচ্চ। তার গবেষণাকর্মে সাইটেশনের সংখ্যা ৮৭ হাজারেরও বেশি, যা তার কাজের ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়।

তিনি ময়মনসিংহ জেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার স্বনামধন্য সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজ গবেষণা ক্ষেত্রে শীর্ষ ১ শতাংশ গবেষকদের মধ্যে থাকার জন্য তিনি ক্ল্যারিভেট অ্যানালিটিক্স কর্তৃক “বিশ্বসেরা গবেষক” হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার গবেষণা মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃকও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে।

ন্যানোম্যাটেরিয়াল ও ন্যানোফ্লুইড এমএক্সিন-ভিত্তিক ন্যানোম্যাটেরিয়াল গবেষণায় স্কোপাস ডেটা বিশ্লেষণে তিনি মালয়েশিয়ায় ১ম স্থান অর্জন করেছেন। অন্যদিকে, ন্যানোফ্লুইড গবেষণায় ওয়েব অব সায়েন্স অনুযায়ী তিনি বিশ্বে ১ম স্থানে অবস্থান করছেন।

তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, টেকসই জ্বালানি প্রযুক্তি, এনার্জি স্টোরেজ, সৌর শক্তি, উন্নত উপাদান বিজ্ঞান বিশুদ্ধ পানি উন্নয়নশুধু গবেষণায় সীমাবদ্ধ না থেকে, ড. সাইদুর রহমান তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রায় ২৮ বছরের গবেষণা অভিজ্ঞতা তিনি নিয়মিত অনলাইন সেমিনার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করছেন। এছাড়া, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায়ও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন—যা তার মানবিক দৃষ্টিভঙ্গিরও পরিচয় বহন করে।

নিজস্ব উদ্যোগে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি ব্যয়ে তিনি সানওয়ে ইউনিভার্সিটিতে একটি অত্যাধুনিক গবেষণাগার স্থাপন করেছেন। এই ল্যাবরেটরিতে জ্বালানি প্রযুক্তি, উন্নত উপাদান, এনার্জি স্টোরেজ, সৌর শক্তি এবং বিশুদ্ধ পানি উন্নয়ন সংক্রান্ত গবেষণা পরিচালিত হচ্ছে। এটি শুধু তার ব্যক্তিগত বিনিয়োগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী গবেষণা প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়াস।

বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার তাকে “বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (সিআইপি) সম্মাননা প্রদান করে।

নিজের এই আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে ড. সাইদুর রহমান বলেন— “এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। শিক্ষার্থী, গবেষণা দল, সহকর্মী, প্রতিষ্ঠান ও অর্থায়নকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।” তার এই বক্তব্য তার বিনয়ী মনোভাব ও দলগত কাজের প্রতি শ্রদ্ধারই প্রতিফলন।

আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হলেও তিনি দেশের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যৌথ গবেষণায় যুক্ত রয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, ড. সাইদুর রহমানের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তার এই সাফল্য প্রমাণ করে, মেধা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকলে একজন গবেষক বৈশ্বিক অঙ্গনে কতটা বড় প্রভাব ফেলতে পারেন।
ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণায় নতুন নতুন মাইলফলক অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ড. সাইদুর রহমান। তার নেতৃত্বে টেকসই জ্বালানি খাতে আরও যুগান্তকারী গবেষণা বিশ্বকে সমৃদ্ধ করবে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।

ড. সাইদুর রহমানের এই অসামান্য সাফল্য শুধু একজন বিজ্ঞানীর নয়—এটি পুরো জাতির গর্ব, যা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক