রয়টার্স
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাব দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছিল।
মোজতবা খামেনি সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর প্রথম পররাষ্ট্রনীতি সংক্রান্ত বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তাদের ‘আজীবন আনুগত্য’ নিশ্চিত করেছে এবং সব আদেশ বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীও নতুন নেতাকে সমর্থন জানিয়ে তাঁকে ন্যায়পরায়ণ, জ্ঞানী এবং ধর্মপ্রাণ হিসেবে বর্ণনা করেছে।









